হাতীবান্ধায় আদালতের রায় বাস্তবায়ন: প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দিল জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

লালমনিরহাটের হাতীবান্ধায় আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১২ আগস্ট) লালমনিরহাট জেলা প্রশাসনের সহায়তায় হাতীবান্ধা উপজেলায় ০২/২০২১ নং মোকদ্দমার তফসিলভুক্ত সম্পত্তির দখল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।

দখল হস্তান্তর কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত থেকে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দখলীয় জমিতে থাকা টিনের একচালা রান্নাঘর অপসারণ করে আদালতের রায় অনুযায়ী প্রকৃত মালিকের কাছে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। দখল বুঝে নেওয়ার পর জমির মালিক তাৎক্ষণিকভাবে সেখানে নিজস্ব একটি টিনশেড স্থাপন করেন।

আদালতের রায় বাস্তবায়নে জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন ভবিষ্যতেও আইনানুগ কার্যক্রম অব্যাহত রাখবে।

এলাকার খবর

সম্পর্কিত