সরিষাবাড়ীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় পোগলদিঘা কমিউনিস্ট পার্টির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মূখ্য আলোচক ছিলেন সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের অহ্বায়ক মো. সোহাগ মিয়া।
এসময় সর্বসম্মতিক্রমে মো. হিমেল মিয়াকে আহ্বায়ক, মো. রাব্বি হাসান রনি ও মো. রিফাত হাসানকে যুগ্ম-আহ্বায়ক এবং মো. শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মো. সোহাগ মিয়া দৈনিক পল্লীকন্ঠকে জানান, ২১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে না পারলে মেয়াদ আরও বাড়িয়ে নিতে পারবে।
শু/আজা