সুন্দরগঞ্জে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সত্য, বস্তুনিষ্ঠতা ও সাহসী সাংবাদিকতার গৌরবময় পথচলায় দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছর পূর্ণ করে ৫১ বছরে পদার্পণ করেছে। পাঁচ দশকের এই দীর্ঘ পথচলা উপলক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায কেক কাটা, শুভেচ্ছা ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক করতোয়া’র উপজেলা প্রতিনিধিরাি এই আয়োজন করেন। দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. দেলওয়ার হোসেন প্রামানিক।

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক মো. শামীম সরকার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্কাউট স¤পাদক ও ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন এবং জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মো. খিজির উদ্দিন, গণমাধ্যমকর্মী শেখ মামুন উর রশিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মো. মিজানুর রহমান, গণমাধ্যমকর্মী গোলজার রহমান, জুয়েল রানা, হাবিবুল্লাহ সরকার ও কবি সাইফুল আকন্দসহ সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদান এবং পাঠকের আস্থা ও ভালোবাসার কথা তুলে ধরেন। তারা বলেন, পাঁচ দশক ধরে সংবাদপত্রটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের কাছে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতেও পত্রিকাটি সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। আলোচনা শেষে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি ও ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।
 

এলাকার খবর

সম্পর্কিত