ডেঙ্গুর পরীক্ষা হয় কি না, জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল হাসপাতালের দালালরা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
 ছবি:

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ছেলের ডেঙ্গু পরীক্ষার তথ্য জানতে গিয়ে কথিত দালালদের হামলার শিকার হয়েছেন কানিজা আফরোজ (৪০) নামে এক নারী। প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে করা এই হামলায় গুরুতর আহত ওই নারীর মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

আহত কানিজা আফরোজ পৌর এলাকার বালুবাগান মহল্লার বাসিন্দা। তার অভিযোগ, ছেলের ডেঙ্গু জ্বরের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার তথ্য জানতে তিনি হাসপাতালের বহির্বিভাগে যান। সেখানে সিবিসি পরীক্ষা হয় কি না জানতে চাইলে আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ও তার ছেলেকে গালাগাল করেন। পরে তারা হাসপাতাল থেকে বের হয়ে একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করানোর জন্য চাপ দেন।

কানিজা বলেন, তিনি আগে পরীক্ষার বিষয়ে তথ্য জানতে চাইলে তাকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে কয়েকজন প্লাস্টিকের পাইপ ও রডসহ বিভিন্ন জিনিস দিয়ে তাকে মারধর করেন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিলে মাথায় তিনটি সেলাই দেয়া হয়।

কানিজা আফরোজ বলেন, ‘আমি শুধু জানতে চেয়েছিলাম এখানে সিবিসি পরীক্ষা হয় কি না। তারা বলে, এখানে পরীক্ষা হয় না, ক্লিনিকে যেতে হবে। আমি যেতে না চাইলে আমাকে মারধর করা হয়।’

তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালটিতে কথিত দালালদের দৌরাত্ম্য রয়েছে। তারা রোগী ও স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।


হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে কোনো কর্মচারী সেখানে না থাকায় এবং কেউ এগিয়ে না আসায় দালালরা এ ঘটনা ঘটিয়েছে। দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। আহত নারী আইনি ব্যবস্থা নিলে তাকে সহায়তা করা হবে।

সদর থানার ওসি ইকরামুল হোসেন বলেন, হাসপাতালে মারধরের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

সৌদির অনুরোধের পর ইরানকে হুতিদের থামাতে বলেছে বেইজিং

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পাভেলের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে আলোচনা

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন—পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ

হকির আরেকটি বিশ্বকাপে বাংলাদেশ

চরিত্রের ভেতর দিয়ে মানুষের জীবন অনুভব করতে চান রুনা খান

চীনের নতুন জলপথে বদলে যাচ্ছে বঙ্গোপসাগরের সংযোগ-মানচিত্র

ঋতুপর্ণাদের ফিরিয়েও হাফডজন গোলে হার বাংলাদেশের

১০

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১১

ওসির অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, জিজ্ঞাসাবাদ

১২

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

১৩

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৪

ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ

১৫

কার্যবিবরণী প্রকাশ করল ডাকসু, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত