সারাদেশ

পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯
 ছবি:

তিন জেলায় কয়েক হাজার হেক্টর জমি প্লাবিত, চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি প্রায় পাঁচ হাজার মানুষ

উজান থেকে নেমে আসা ঢলে পাবনা অঞ্চলে পদ্মা ও যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। এর মধ্যে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় পাবনা ও কুষ্টিয়ার চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠ প্লাবিত হয়েছে। কয়েক দিনের মধ্যে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আগাম জাতের বিভিন্ন ফসল, সবজি ও অন্যান্য আবাদ তলিয়ে গেছে। পানি আরও বাড়লে ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এরই মধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে। তিন জেলায় কয়েক হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা, ডিগ্রীর চর, দাদাপুর, চর কুড়ুলিয়াসহ বিভিন্ন চর এবং সদর উপজেলার চর ভবানিপুর ও শানিকদিয়া এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠে পানি ঢুকেছে। কোনো কোনো এলাকায় হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন আগাম ফসল, সবজি ও অন্যান্য আবাদ।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সকালে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০৬ মিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। একই সময়ে আরিচা পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৮৩ মিটার। সেখানে বিপৎসীমা ৮ দশমিক ৯৫ মিটার।

স্থানীয় কৃষকেরা জানান, কয়েক দিনের মধ্যে নদীর পানি দ্রুত বাড়ায় অনেক জমি তলিয়ে গেছে। পানি আরও বাড়লে অবশিষ্ট ফসলও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ নেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রায় ১০০ টন জিআর চাল, ৩০০ প্যাকেট শুকনা খাবার ও নগদ সহায়তার বরাদ্দ রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে গত পাঁচ দিন ধরে পদ্মার পানি কমছে। মঙ্গলবার থেকে মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও কমতে শুরু করেছে। তবে সদর ও শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর, আলাতুলি, পাঁকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগ এখনো কাটেনি।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাঁচ ইউনিয়নের দুই হাজার ৯০০ পরিবার পানিবন্দি রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের হিসাবে পানিবন্দি মানুষের সংখ্যা প্রায় পাঁচ হাজার। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে। কোথাও বসতবাড়ির উঠান, কোথাও ঘরের ভেতর ও গোয়ালঘরে পানি ঢুকেছে। গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিতে গিয়ে বিপাকে পড়েছেন বাসিন্দারা।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, তাঁর ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি। এর মধ্যে প্রায় ৬০০ পরিবারের উঠানে পানি ঢুকেছে। বন্যার কারণে চারটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মার পাশাপাশি জেলার অন্য দুই প্রধান নদীর পানিও কমতে শুরু করেছে। নতুন করে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা না থাকলেও পানিবন্দি মানুষের দুর্ভোগ আরও কয়েক দিন থাকতে পারে।

পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুরে ২০৬ দশমিক ৪ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে আউশ ধান ১১৩ হেক্টর, আমন ধান ৫ হেক্টর, মাষকলাই ১০ দশমিক ৬ হেক্টর, শাকসবজি ৪০ হেক্টর, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা ৩ দশমিক ৪ হেক্টর, মরিচ ৩ হেক্টর, হলুদ ৪ হেক্টর, পেঁপে ২ হেক্টর ও কলা ২৮ হেক্টর রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আতিকুল ইসলাম বলেন, পানি কতদিন স্থায়ী হয়, তার ওপর ফসলের চূড়ান্ত ক্ষতির পরিমাণ নির্ভর করবে।

কুষ্টিয়ার দৌলতপুরেও পদ্মার পানি বাড়ায় চরাঞ্চলের মানুষের পাশাপাশি কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন চর ও নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে।

উপজেলা কৃষি অফিসের প্রাথমিক হিসাবে, দৌলতপুরে মোট এক হাজার ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে রামকৃষ্ণপুর ইউনিয়নে ৫১৯ হেক্টর, চিলমারীতে ১৬৫, ফিলিপনগরে ২২৮ এবং মরিচা ইউনিয়নে ৯৫ হেক্টর জমি রয়েছে। তবে কৃষকদের দাবি, কৃষি বিভাগের প্রাথমিক হিসাবের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, ক্ষতিগ্রস্ত জমির প্রাথমিক তালিকা করা হচ্ছে। পানি দ্রুত নেমে গেলে কিছু ফসল রক্ষা করা সম্ভব হতে পারে। তবে পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, পানিবন্দি পরিবারগুলোর কাছে জরুরি ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহের কথা বলা হয়েছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
 

‘আবাহনীর মাঠ’ আর থাকছে না আবাহনীর

আবাহনীর মাঠ’ আর থাকছে না আবাহনীর

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি পাবেন না যারা

র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে যা আছে প্রজ্ঞাপনে

বনশ্রীতে এক বাসের ধাক্কার পর আরেক বাসের চাপা, শিক্ষিকা নিহত

সুদানে স্বর্ণের খনি ধসে ৮২ জনের প্রাণহানি

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

বাংলাদেশ-নেপাল ঐতিহাসিক সিরিজ, চূড়ান্ত সূচি প্রকাশ

১০

৪৯ দিন ধরে পানিহীন কলকাতার মুসলিম অধ্যুষিত বস্তি

১১

৭৩ মুসলিম পরিবারের বাড়ি ভাঙা ‘প্রাথমিকভাবে অবৈধ’

১২

মেসিকে পেতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইন্টারের সভাপতি

১৩

মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা

১৪

অ্যাপলের কিনে নেওয়া বাংলাদেশি প্রকৌশলীর স্টার্টআপ ‘সোনেরা ম্যাগনেটিক্স’ আসলে কী

১৫

স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন লা লিগা সভাপতি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত