নিনসে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, মোট শয্যা হবে ১ হাজার

সিনিয়র রির্পোটার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিনস) সক্ষমতা বাড়াতে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াবে ১ হাজারে। এতে স্ট্রোক, মস্তিষ্ক ও মেরুদণ্ডের আঘাতসহ বিভিন্ন জটিল স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ভবনের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। অধিকাংশ চিকিৎসা সরঞ্জামও স্থাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনটির উদ্বোধন করবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

নতুন ভবনটি তিনটি বেজমেন্টসহ মোট ১৫ তলা। নিচের তিনটি তলায় পার্কিং ও বিভিন্ন সার্ভিস কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। ওপরের ১২ তলায় রাখা হয়েছে রোগীদের ওয়ার্ড, কেবিন, অস্ত্রোপচার কক্ষ, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও বিভিন্ন ডায়াগনস্টিক সুবিধা।

ভবনটিতে ৪০টি আইসিইউ, ২০টি এইচডিইউ, ২৪টি পোস্ট-অপারেটিভ এবং ১১২টি কেবিন থাকবে। পাশাপাশি ১০০ শয্যার একটি বিশেষায়িত ট্রমা ইউনিট চালু করা হবে। সড়ক দুর্ঘটনা, ওপর থেকে পড়ে যাওয়া কিংবা অন্যান্য দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়া রোগীদের চিকিৎসায় এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রমা ইউনিটে ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের ব্যবস্থা থাকবে। সেখানে চারটি অপারেশন থিয়েটার রয়েছে, যার দুটি মডুলার অপারেশন থিয়েটার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মান প্রযুক্তিতে নির্মিত এসব অপারেশন থিয়েটারে নিয়ন্ত্রিত ও জীবাণুমুক্ত পরিবেশে অস্ত্রোপচার করা সম্ভব হবে, ফলে অস্ত্রোপচারের পর সংক্রমণের ঝুঁকি কমবে।

নতুন ভবনের পুরোটা সেন্ট্রাল এসি ব্যবস্থার আওতায় থাকবে। সংশ্লিষ্টদের দাবি, সরকারি হাসপাতালের মধ্যে এ ধরনের পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এই প্রথম যুক্ত হচ্ছে।

গুরুতর অসুস্থ ও মাথা-মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীদের স্থানান্তরের ঝুঁকি কমাতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। এক থেকে তিনতলা পর্যন্ত রয়েছে এসকেলেটর। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, সরকারি হাসপাতালে এ ধরনের সুবিধাও প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে।

চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য নতুন ভবনে আধুনিক যন্ত্রপাতিও স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ক্যাথল্যাব, দুটি এমআরআই, দুটি সিটি স্ক্যান মেশিন এবং ৬২টি ভেন্টিলেটর। চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে অত্যাধুনিক অটোক্লেভ মেশিন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য সলিড ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম এবং পৃথক অক্সিজেন প্ল্যান্টও স্থাপন করা হয়েছে।

হাসপাতালে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে আসেন স্ট্রোকের রোগীরা। এরপর রয়েছে দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগী। এ ছাড়া পার্কিনসনস, ডিমেনশিয়া, গিলিয়ান-বারে সিনড্রোম (জিবিএস), মৃগী ও হাইড্রোকেফালাসসহ বিভিন্ন নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা দেওয়া হয়। শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সী রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, নতুন ভবন চালু হলে আরও ৫০০ শয্যা যুক্ত হবে। বর্তমানে শয্যাসংকটের কারণে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হয়। শয্যার বাইরে রোগী ভর্তি না করার নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। নতুন ভবন চালু হলে আরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশে নিউরোরোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যেই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নতুন ভবন উদ্বোধন প্রসঙ্গে হাসপাতালের পরিচালক বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনটির উদ্বোধন করবেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ ও গর্বের বলে উল্লেখ করেন তিনি।

নতুন ৫০০ শয্যার ভবন চালু হলে দেশের বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসায় নিনসের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্ট্রোক ও দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের দ্রুত চিকিৎসা, অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার সুযোগ বাড়ার পাশাপাশি শয্যাসংকটের কারণে রোগী ফিরিয়ে দেওয়ার চাপও কমবে।

 

শু/আজা

১

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

২

নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

৩

৭১ এর ভূমিকার জন্যই জামায়াত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চায়: রিজভী

৪

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

৫

জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে: রাশেদ খাঁন

৬

ভারতের প্রথম আইআইটি থেকে ডিজিটাল স্বাস্থ্য: ভারত-ইউএনডিপির সাত দশকের অংশীদারিত্ব

৭

এবার জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

৮

ভোট ডাকাতি করব না, কাউকে করতেও দেব না: গোলাম পরওয়ার

৯

দিনাজপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাছ আলু

১০

বিশ্বের স্থপতিদের হতবাক করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল গ্রিন ফিল্ড ফ্যাক্টরি

১১

পর্যটন উন্নয়নে প্রয়োজনে ইসিআই আইন সংশোধন করা হবে: লুৎফুর রহমান কাজল

১২

সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: হেফাজতের আমির মুহিববুল্লাহ

১৩

চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

১৪

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, কেউ প্রমাণ দিতে পারলে জাতির কাছে ক্ষমা চাইবেন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

১৫

প্রযুক্তি ও উদ্ভাবনে ভর করে ২০৩২ সালের মধ্যে ২০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে ভারত-ইউএই বাণিজ্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত