রাকসুর গণ-ইফতার কর্মসূচি, অর্থের উৎস নিয়ে ধোঁয়াশা

পবিত্র রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর উদ্যোগে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের জন্য গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠ ও শহিদ মিনার চত্বরে এ ইফতারের আয়োজন করা হয়। তবে গণ-ইফতারে শতাধিক শিক্ষার্থী খাবার না পাওয়ার অভিযোগ উঠেছে। অপর দিকে বিশাল এ আয়োজনের খরচের উৎস সম্পর্কে জানেন না রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) এস. এম. সালমান সাব্বির। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের জন্য গণ-ইফতারের আয়োজন করা হয়। এতে মুসলিম শিক্ষার্থীদের জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি ও খেজুর, আর ‘অমুসলিম’ শিক্ষার্থীদের জন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানির ব্যবস্থা করা হয়। এর আগে শিক্ষার্থীরা হল সংসদ থেকে খাবারের টোকেন সংগ্রহ করেন। শিক্ষার্থীরা টোকেন নিয়ে খাবার সংগ্রহ করতে রাবি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হাজির হন। আসর নামাজের পর থেকেই শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকেন। তবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শতাধিক শিক্ষার্থী খাবার না পাওয়ার অভিযোগ উঠেছে। খাবার না পাওয়া শিক্ষার্থীরা সামাজিক...

৩২ ঘণ্টা পর রাজশাহীর গর্ত থেকে উদ্ধার সেই শিশুকে মৃত ঘোষণা

৩২ ঘণ্টা পর রাজশাহীর গর্ত থেকে উদ্ধার সেই শিশুকে মৃত ঘোষণা