সারাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, নারীর মৃত্যু

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০
 ছবি:

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। এ সময় গাড়ির ধাক্কায় আহত ওই নারী পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও সামান্য আহত হয়েছেন। নিহত নারীর নাম ফিরোজা (৫৫)। তিনি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজার মরদেহ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী আবদুল বারী। সকাল নয়টার দিকে তাঁর গাড়িবহর শিবগঞ্জ উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে পৌঁছায়। এ সময় হঠাৎ একজন নারী গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে নেমে যায়। গাড়ির ধাক্কায় ফিরোজা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ফিরোজাকে উদ্ধার করে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর তিনি ও তাঁর স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

১

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

২

নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

৩

৭১ এর ভূমিকার জন্যই জামায়াত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চায়: রিজভী

৪

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

৫

জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে: রাশেদ খাঁন

৬

ভারতের প্রথম আইআইটি থেকে ডিজিটাল স্বাস্থ্য: ভারত-ইউএনডিপির সাত দশকের অংশীদারিত্ব

৭

এবার জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

৮

ভোট ডাকাতি করব না, কাউকে করতেও দেব না: গোলাম পরওয়ার

৯

দিনাজপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাছ আলু

১০

বিশ্বের স্থপতিদের হতবাক করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল গ্রিন ফিল্ড ফ্যাক্টরি

১১

পর্যটন উন্নয়নে প্রয়োজনে ইসিআই আইন সংশোধন করা হবে: লুৎফুর রহমান কাজল

১২

সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: হেফাজতের আমির মুহিববুল্লাহ

১৩

চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

১৪

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, কেউ প্রমাণ দিতে পারলে জাতির কাছে ক্ষমা চাইবেন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

১৫

প্রযুক্তি ও উদ্ভাবনে ভর করে ২০৩২ সালের মধ্যে ২০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে ভারত-ইউএই বাণিজ্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত