ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, জাতিসংঘে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
 ছবি:

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। টানা দ্বিতীয় বছরের মতো আব্বাস এবং তার প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি ট্রাম্প প্রশাসন। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ অধিবেশনে দিনের চতুর্থ বক্তা হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে আব্বাসের। একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। দিনের ১৭তম বক্তা হিসেবে ভাষণ দিতে পারেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিলেও মাহমুদ আব্বাসকে ভিসা না দেয়ার সিদ্ধান্তটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ গত ফেব্রুয়ারির শেষদিন থেকে ইরানের সঙ্গে কার্যত যুদ্ধরত যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে যাওয়ার পর দেশ দুটি এখন হরমুজ প্রণালিতে মুখোমুখি অবস্থানে রয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনও বিরোধ নেই। এমনকি গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষেরই একপর্যায়ে গাজার শাসনভার গ্রহণ করার কথা। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখন সম্পর্কোন্নয়নের সময়। কিন্তু তা সত্ত্বেও মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পাত্তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র।


এমনকি জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেয়ার ফাঁকে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনায়ও অংশ নিয়েছে মার্কিন প্রতিনিধিদল। চলতি সপ্তাহেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে অন্তত দুই ঘণ্টা বৈঠক করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য এমন কোনও বৈঠকেরও সম্ভাবনা নেই।


শু

১

হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

২

ককটেল বিস্ফোরণ ইস্যুতে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

৩

শাস্তি এখনো নির্ধারিত নয়, সম্ভাবনা পয়েন্ট কর্তন থেকে বহিষ্কার

৪

জাতিসংঘে লিগ্যাল অফিসার জাইমা রহমান, যেসব দায়িত্ব পালন করবেন

৫

নাশকতায় নতুন কৌশল, ‘কন্ট্রোল’ দেশের বাইরে

৬

ওয়াল স্ট্রিটে বিনিয়োগের আহ্বান, আলোচনায় শান্তি ও মানবাধিকার

৭

বাড়ছে অ্যানথ্রাক্সের বিস্তার, হটস্পট সুন্দরগঞ্জ

৮

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

৯

৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি ‘ককরোচদের’

১০

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

১১

বাড়ল বাণিজ্য চুক্তির মেয়াদ, এআই ইস্যুতে মতপার্থক্য

১২

২৪-এর পরাজিত শক্তিকে আশকারা দেবেন না : রিজভী

১৩

খাল খননে অনিয়মকারীদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন নেওয়া হবে: হুম্মাম

১৪

নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

১৫

লালমনিরহাটে ৪ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ, পালিয়ে গেল চোরাকারবারি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত