হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
 ছবি:

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হামলা চালিয়ে হত্যা করা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেন। একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনার সম্ভাবনা নস্যাৎ করতে ইউরোপীয় দেশগুলো ‘সবকিছু করছে’ বলেও অভিযোগ করেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে কিয়েভকে সহায়তা করছে।

তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চায়। কিন্তু তাদের এই চেষ্টা শেষ পর্যন্ত যুদ্ধ উসকানিদাতাদের কৌশলগত অচলাবস্থার দিকে ঠেলে দেবে।’

মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ল্যাভরভ বলেন, মধ্যপ্রাচ্যের ‘মূল সমস্যা’ সমাধানে জাতিসংঘের অসংখ্য সিদ্ধান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসেছে বলে মনে করে রাশিয়া। অর্থাৎ রাশিয়ার মতে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বা প্রধান সমস্যা সমাধানের সময় এসেছে। আর সেই সমাধানের একটি প্রধান উপায় হলো জাতিসংঘের বহু সিদ্ধান্তের ভিত্তিতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।


এছাড়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হামলা চালিয়ে হত্যা করাকে ‘অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেন ল্যাভরভ।


শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে ল্যাভরভ বলেন, এআই নিয়ে বৈশ্বিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠায় চীনের উদ্যোগকে সমর্থন করে মস্কো।

শু

১

শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতায় নজর, তালিকা হালনাগাদ; বড় অভিযানের চিন্তা

২

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

৩

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

৪

ফতুল্লায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

৫

হাসপাতালে কিশোরীর লাশ ফেলে পালালেন স্বামী, হত্যার অভিযোগ

৬

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

৭

মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন ২০২৭ সালের বইয়ের মান

৮

বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

৯

বন্ধ মাদ্রাসায় ১৬ শিক্ষক, বছরে সাড়ে ৬ লাখ টাকা অনুদান

১০

জিয়ার মরদেহ পাহাড় থেকে ফেলার নির্দেশ দিয়েছিলেন মতিউর: প্রসিকিউটর

১১

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল

১২

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ভাই ফয়সল

১৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: হুমকির অভিযোগে মধ্যরাতে বিক্ষোভ

১৪

৬ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি শুরু

১৫

সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত