জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
 ছবি:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর জন্য নতুন স্থায়ী আসন দেয়া উচিত নয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। লাভরভ বলেন, ‘আমরা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে। আমরা স্থায়ী আসনের জন্য ব্রাজিল ও ভারতের প্রার্থিতাকে সমর্থন করি।’

নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর জন্য নতুন স্থায়ী আসন দেয়ার বিরোধিতা করে তিনি বিশেষভাবে জার্মানি ও জাপানের নাম উল্লেখ করেন। বলেন, ‘দেশ দুটি সামরিকীকরণ ও প্রতিশোধপরায়ণতার পথে এগোচ্ছে।’ তবে নিরাপত্তা পরিষদের আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান স্থায়ী সদস্যদের মূল অধিকার ও ক্ষমতা যেন খর্ব না হয়, সে বিষয়েও সতর্ক করেছেন লাভরভ।


রাশিয়ার পাশাপাশি মরিশাসও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সমর্থন জানিয়েছে। সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভারতের প্রার্থিতার প্রতি স্পষ্ট সমর্থন জানান।


বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি দেশ। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র- এই পাঁচটি দেশ স্থায়ী সদস্য এবং তাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের জন্য নির্বাচিত হয়।


নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তন করতে জাতিসংঘ সনদ সংশোধন প্রয়োজন। এর জন্য সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোট এবং দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন দরকার। এ অনুমোদনের মধ্যে পাঁচ স্থায়ী সদস্যের প্রত্যেকের অনুমোদনও থাকতে হবে।


ভারতের স্থায়ী সদস্যপদের বিষয়ে রাশিয়া স্পষ্টভাবে সমর্থন জানালেও নিরাপত্তা পরিষদের সংস্কার এখনও অচলাবস্থায় রয়েছে। অন্যান্য স্থায়ী সদস্য রাষ্ট্রের এ বিষয়ে মিশ্র মতামত রয়েছে এবং ভারতকে অন্তর্ভুক্ত করার তীব্র বিরোধিতা করে আসছে রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার চীন।

১

শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতায় নজর, তালিকা হালনাগাদ; বড় অভিযানের চিন্তা

২

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

৩

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

৪

ফতুল্লায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

৫

হাসপাতালে কিশোরীর লাশ ফেলে পালালেন স্বামী, হত্যার অভিযোগ

৬

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

৭

মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন ২০২৭ সালের বইয়ের মান

৮

বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

৯

বন্ধ মাদ্রাসায় ১৬ শিক্ষক, বছরে সাড়ে ৬ লাখ টাকা অনুদান

১০

জিয়ার মরদেহ পাহাড় থেকে ফেলার নির্দেশ দিয়েছিলেন মতিউর: প্রসিকিউটর

১১

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল

১২

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ভাই ফয়সল

১৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: হুমকির অভিযোগে মধ্যরাতে বিক্ষোভ

১৪

৬ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি শুরু

১৫

সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত