এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি

জিমিদের ক্যাম্প শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিতে আগামীকাল থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় হকি দল। ভারতের জলন্ধর ও মোহালিতে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। আসর সামনে রেখে সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল এবং কর্মকর্তা ও কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

ঘোষিত দলে অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির সঙ্গে রয়েছেন বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরজ্জামান নয়ন, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মো. আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন।

দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রাহুল কান্তি রায়। সহকারী ম্যানেজার আকিল সিদ্দিক। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন গেরহার্ড পিটার রাখ। কোচ শহিদুল্লাহ টিটু, ভিডিও অ্যানালিস্ট ইমরান হাসান এবং ফিজিও তৌহিদুল ইসলাম।

হকি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত খেলোয়াড়দের বুধবার দুপুর ২টায় ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। সেখান থেকেই শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। ক্যাম্পে অনুশীলনের মাধ্যমে দলকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তোলার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।

ছয় দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে স্বাগতিক ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন। লিগ পদ্ধতিতে হবে প্রথম পর্বের খেলা। লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৭ অক্টোবর ভারতের বিপক্ষে। স্বাগতিকদের মাঠে টুর্নামেন্ট শুরু হওয়ায় প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে জিমিদের। প্রস্তুতি ক্যাম্পে নিজেদের সমন্বয় ও খেলার ছন্দ বাড়িয়ে প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

১

ফুটবলের ভবিষ্যৎ ১০ তারকাকে বেছে নিলেন মেসি

২

সন্ত্রাসবিরোধী আইনসহ তিন ধারায় দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

৩

সাত ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

৪

জিমিদের ক্যাম্প শুরু কাল

৫

ইসরায়েলের নির্দেশনায় বাংলাদেশসহ ৩১ দেশের ক্রু বাদ দিচ্ছে এয়ার ফ্রান্স

৬

শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান

৭

লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের

৮

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

৯

সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিলে থাকার ছবি দেখালেন নুর

১০

যুক্তরাজ্যে আশ্রয় জালিয়াতির অভিযোগ, তদন্তে শতাধিক আবেদন

১১

টেকসই উদ্ভাবনে পোশাকশিল্পের ১২ উদ্যোগকে পুরস্কার দেবে বিজিএমইএ

১২

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

১৩

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, সর্বোচ্চ ৩২ জন ঢাবির

১৪

হার্নিয়ার অস্ত্রোপচার করতে গিয়ে যুবকের দেহে জরায়ু, ডিম্বনালি

১৫

জ্ঞানেশের পর মোদি-অমিতের পালা, থামানো যাবে না: রাহুল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত