খেলা

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:
  • বাংলাদেশকে হারিয়ে ১২ বছর পর এশিয়ান গেমসে পদক পনুরুদ্ধার করলো পাকিস্তান নারী দল

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে প্রথম কোন ইভেন্টের পদকের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। 

অন্যদিকে ১২ বছর পর পাকিস্তান নারী দল এশিয়ান গেমসে পদক পনুরুদ্ধার করলো। সর্বশেষ ২০১৪ দক্ষিণ কোরিয়ার ইনচন গেমসে পাকিস্তান স্বর্ণপদক লাভ করেছিল। চার বছর আগে ২০২২ হাংজু গেমসে পাকিস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করেছিল বাংলাদেশ। সে হিসেবে পাকিস্তানের জন্য আজকের ম্যাচটাকে অনেকটাই প্রতিশোধের ম্যাচ বলা চলে।

নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানার সর্বোচ্চ ৪৫ রানের সুবাদে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান করে। ফাতিমা ৩০ বলে ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ৪৫ রান করেন। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার গুল ফিরোজা ২৩ বলে ৬টি বাউন্ডারিতে ৩১ রান সংগ্রহ করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা, স্বর্ণা ও রিতু মনি ২টি করে উইকেট দখল করেছেন। 

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস ৭ উইকেটে ১১৪ রানে গুটিয়ে যায়। শারমিন আক্তার ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন। তিনি ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩০ বলে করেছেন ২৫ রান। পাকিস্তানের উম্মে হানি ১০ রানে নিয়েছেন ৩ উইকেট।

পাকিস্তানী ব্যাটারদের যতটা আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করতে দেখা গেছে তা মোটেও চোখে পড়েনি বাংলাদেশের ব্যাটিংয়ে। ব্যাটিং সহায়ক উইকেট হলেও বাংলাদেশের কোন জুটি বড় হয়নি। বাংলাদেশের ৫০ রান আসে ১১.৩ ওভারে, এরপর ১৮.৪ ওভারে আসে শতরান।

বিশেষ করে পাওয়ার প্লেতে বাংলাদেশ মাত্র ২৫ রান সংগ্রহ করেছিল, বিনিময়ে হারিয়েছে ৩ উইকেট। ম্যাচ পরাজয়ের পিছনে পাওয়ার প্লেতে অন্তত ২০-২৫ রান কম হয়েছে বলে মন্তব্য করেছে দলের কোচ সারোয়ার ইমরান। তিনি আরও বলেন, 'দলের মানসিক সমস্যা এই মুহূর্তে বড় হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে এশিয়া কাপে শ্রীলংকার কাছে হারের পর থেকে বাংলাদেশ যে আত্মবিশ্বাস হারিয়েছে তা ফিরিয়ে আনা জরুরী। 

এশিয়ান গেমসে চায়নার বিপক্ষে বৃষ্টির কারনে প্রথম ম্যাচটি খেলতে না পারায় দল ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলিয়ে পদকের খুব কাছাকছি গিয়েও তা হাতছাড়া হওয়ায় পুরো দল হতাশ।'

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির

‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’

তেলের দাম বাড়তেই পরিবহন ব্যয়ে চাপ, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে বৈঠক সৌদি-পাকিস্তানের

ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

অপ্রতিমের আসামিদের পক্ষে দাঁড়াবেন না কুমিল্লার কোনো আইনজীবী

১০

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

১২

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান

১৩

প্রধানমন্ত্রীর আগমনে আগে থেকেই সতর্ক ছিল নিউইয়র্ক বিএনপি

১৪

দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান দিতে হবে ৭০ টাকা : রিজভী

১৫

দুই লাখ টাকা ঘুষ নিতে গিয়ে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত