খেলা

এশিয়ান গেমসের পদক তালিকায় বাংলাদেশের নাম তুললেন উশুকা জিন্নাত

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:

উশুর ৫২ কেজিতে সেমিফাইনাল নিশ্চিত; প্রতিপক্ষ ডিসকোয়ালিফাই হওয়ায় ব্রোঞ্জ পদক নিশ্চিত বাংলাদেশের

জাপানের আইচি-নাগোয়াতে চলমান এশিয়ান গেমসে অবশেষে পদকের দেখা পেল বাংলাদেশ। উশুর নারীদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের জন্য পদক নিশ্চিত করেছেন উশুকা জিন্নাত আক্তার।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে উশুকার ইন্দোনেশিয়ান প্রতিপক্ষ নির্ধারিত ওজনের মধ্যে থাকতে না পারায় ডিসকোয়ালিফাই হন। ফলে কোনো লড়াই ছাড়াই সেমিফাইনালে উঠে যান বাংলাদেশের এই উশু খেলোয়াড়। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, উশুতে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়।

বুধবার সেমিফাইনালে চীনের প্রতিপক্ষের মুখোমুখি হবেন বাংলাদেশ সেনাবাহিনীর উশুকা। সেখানে জিতলে সোনার লড়াইয়ে উঠবেন তিনি। হারলেও বাংলাদেশের ঝুলিতে থাকবে ব্রোঞ্জ পদক।

নেত্রকোনার উশুকার জন্য এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথম বড় কোনো প্রতিযোগিতা। ২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে এখন পর্যন্ত কখনো দ্বিতীয় হননি তিনি। জাতীয় পর্যায়ে সাতটি স্বর্ণপদক জেতা এই উশু খেলোয়াড় এবার প্রথম আন্তর্জাতিক আসরেই পদক নিশ্চিত করেছেন।

আর সেই পদক এসেছে এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে। লড়াই না করেই কোয়ার্টার ফাইনাল পেরোতে হলেও পদক নিশ্চিত হওয়ার গুরুত্ব কমছে না বাংলাদেশের জন্য। এশিয়ান গেমসে উশু থেকে পাওয়া এই পদক দেশের পদক তালিকায় নতুন সংযোজন।

জাপান থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উশুকা জিন্নাত বলেন, ‘আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম ফাইট করার। খেলা হয়নি। তবে পদক নিশ্চিত হয়েছে। আমি কতটা খুশি, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।’

এখন উশুকার সামনে আরও বড় সুযোগ—সেমিফাইনালে জিতে বাংলাদেশের জন্য রুপা নিশ্চিত করা, কিংবা আরও এক ধাপ এগিয়ে স্বর্ণপদকের লড়াইয়ে নামা। বুধবারের সেমিফাইনালে চীনের প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের ফলেই নির্ধারিত হবে উশুকা জিন্নাত স্বর্ণ বা রুপার লড়াইয়ে যেতে পারবেন কি না।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খান

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে

রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণের দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও

রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ৫ অভিযুক্ত গ্রেফতার

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১০

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

১১

১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

১২

ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ সনদ বাতিল

১৪

উখিয়ায় সাগরপাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার

১৫

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত