মেসি অ্যান্ড এভরিথিং এলস

ভুল নামে মেসিকে খুঁজেছিল আর্জেন্টিনা, বিদায়ের আগে চাঞ্চল্যকর তথ্য

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

একদিন যে ছেলেটিকে খুঁজে পেতেই আর্জেন্টিনার ফুটবল কর্মকর্তাদের ঘাম ঝরেছিল, সেই লিওনেল মেসিই এখন দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নামগুলোর একটি। অথচ শুরুটা ছিল অবিশ্বাস্য ভুল, সংশয় আর অনিশ্চয়তায় ভরা। নামটাও ঠিকমতো জানত না আর্জেন্টিনা। বার্সেলোনায় খুঁজতে গিয়ে এমনকি ‘মেচ্চি’ নামের এক খেলোয়াড়ের খোঁজও করা হয়েছিল!

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির সেই বিস্ময়কর শুরুর গল্পই আবার সামনে এসেছে। বুধবার বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামার কথা তার। দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনার জার্সিতে এটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। বিদায়ের এই আবেগঘন মুহূর্তে তাই ফিরে দেখা হচ্ছে সেই সময়টাকেও, যখন আর্জেন্টিনাই জানত না—রোজারিওর এই ছোট্ট ছেলেটি একদিন তাদের ফুটবলের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠবেন।

আর্জেন্টাইন সাংবাদিক ও লেখক সের্খিও লেভিনস্কি তার বই ‘মেসি অ্যান্ড এভরিথিং এলস’-এ মেসির ক্যারিয়ারের শুরুর দিনগুলোর নানা ঘটনা তুলে ধরেছেন। রয়টার্সকে তিনি বলেন, মেসির ক্যারিয়ারে একাধিক পর্ব এসেছে, যার প্রতিটিই যেন আলাদা এক যুগ। আর শুরুটা ছিল কঠিন। বিশেষ করে জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক তৈরি হতে সময় লেগেছিল।

কিশোর বয়সেই বার্সেলোনায় চলে গিয়েছিলেন মেসি। স্পেনও তাকে নিজেদের জাতীয় দলের হয়ে খেলানোর চেষ্টা করেছিল। অথচ যে দেশটির হয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতবেন, সেই আর্জেন্টিনার কাছেই তখন তিনি ছিলেন প্রায় অচেনা।

২০০৩ সালে ফিনল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়েছিল স্পেন। অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচে স্পেনের হয়ে দুটি গোল করেছিলেন সেস ফ্যাব্রেগাস। বার্সেলোনার লা মাসিয়ায় তিনি ছিলেন মেসির সতীর্থ।

লেভিনস্কির বর্ণনা অনুযায়ী, ম্যাচ শেষে ফ্যাব্রেগাস আর্জেন্টিনার কর্মকর্তাদের বলেছিলেন, ‘তোমরা আমাদের কাছে হেরেছ, কারণ তোমাদের সেরা খেলোয়াড় আমাদের বার্সেলোনায় আছে, আর সে একজন প্রতিভাবান।’

শুধু ফ্যাব্রেগাসই নন, আর্জেন্টিনার যুব দলের কোচ উগো তোকাল্লিও একই ধরনের একটি ঘটনা স্মরণ করেছেন। গত মাসে ‘ওলে সামিটে’ তিনি জানান, স্পেন দলের প্রধান শেফ তাকে বলেছিলেন, টুর্নামেন্ট জিততে হলে আর্জেন্টিনার দরকার ‘বার্সেলোনায় খেলে এমন একটি ছেলে’।

এরপর শুরু হয় সেই ছেলেকে খুঁজে বের করার অভিযান। রোজারিওর মেসিকে খুঁজে বের করতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মী ওমর সুতো রোজারিওর টেলিফোন ডিরেক্টরি ঘেঁটে স্পেনে মেসির পরিবারের যোগাযোগের তথ্য বের করেন। কিন্তু ফোনে প্রথমেই তৈরি হয় নামের বিভ্রান্তি।

তিনি ‘লিওনার্দো’র কথা জানতে চেয়েছিলেন। ‘মেসি: দ্য ফরগটেন টেপ’ ডকুমেন্টারিতে বর্ণিত তথ্য অনুযায়ী, তাকে তখন জানানো হয়, ‘তার নাম লিওনার্দো নয়, লিওনেল।’

নামের এই ভুলের পরও বিভ্রান্তি কাটেনি। কাগজপত্রেও তৈরি হয়েছিল আরও বড় গোলমাল। লেভিনস্কির তথ্য অনুযায়ী, এএফএ বার্সেলোনায় একটি ফ্যাক্স পাঠিয়েছিল। সেখানে ‘মেচ্চি’ নামের এক খেলোয়াড়ের খোঁজ করা হয়। কর্মকর্তারা ধারণা করেছিলেন, ছেলেটি হয়তো ইতালীয়। সেই কারণেই নামের মধ্যে দুটি ‘c’ বসানো হয়েছিল।

শেষ পর্যন্ত অবশ্য ভুল নাম আর ভুল বানানের জট পেরিয়ে মেসিকে খুঁজে বের করে আর্জেন্টিনা। ২০০৪ সালে অনূর্ধ্ব-২০ দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেন তিনি। নীল-সাদা জার্সিতে সেটিই ছিল তার প্রথম মাঠে নামা।

কিন্তু জাতীয় দলে তার জায়গা তখনো নিশ্চিত ছিল না। ২০০৫ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন মেসি। ম্যাচটিতে হেরেছিল আর্জেন্টিনা। দেশের বাইরে বেড়ে ওঠা এবং দীর্ঘদিন স্পেনে থাকার কারণে তাকে নিয়ে সংশয়ও ছিল।

লেভিনস্কির ভাষায়, ‘যে ছেলে দেশে খেলে না, তাকে দলে ডাকার বিরুদ্ধে প্রবল বিরোধিতা ছিল। শুরুর সেই সন্দেহের বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে। স্পেনে থাকেন বলে তাকে বিদেশি ভাবা হতো।’

সময় অবশ্য দ্রুত বদলেছে। ২০১১ সালে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি মেসির সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের সম্পর্ক বদলে দেওয়ার অন্যতম মুহূর্ত হয়ে ওঠে। এক গোলে পিছিয়ে পড়েও ম্যাচ জেতে আর্জেন্টিনা। সেই জয়ে বড় ভূমিকা ছিল মেসির।

লেভিনস্কি বলেন, ‘তিনি ক্লান্ত ছিলেন, এমনকি বমিও করেছেন, তবু শেষ পর্যন্ত জিতিয়ে ছেড়েছেন। সমর্থকরা প্রথমবার তাকে অন্য চোখে দেখল।’

এরপরও মেসির পথ সবসময় মসৃণ ছিল না। ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু এবার আর্জেন্টিনার সমর্থকদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। তারা মেসিকে দোষারোপ না করে তাকে ফিরে আসার আহ্বান জানান।

লেভিনস্কির ব্যাখ্যায়, ‘মানুষ বুঝতে পারল, হারের জন্য তিনি দায়ী নন। তিনিই তো দলকে ফাইনালে তুলছিলেন।’

এরপর লিওনেল স্কালোনির অধীনে মেসির গল্প যেন নতুন অধ্যায়ে প্রবেশ করে। নতুন প্রজন্মের কাছে তিনি হয়ে ওঠেন অবিসংবাদিত নেতা। অধিনায়ক হিসেবে আরও স্পষ্টভাষী হন, দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এবং একের পর এক সাফল্যে নিজের জায়গাটাকে আরও শক্ত করেন।

যে মেসিকে একসময় আর্জেন্টিনাকে ভুল নামে খুঁজতে হয়েছিল, তাকেই পরে ঘিরে তৈরি হয় জাতীয় আবেগের সবচেয়ে শক্তিশালী বন্ধন। লেভিনস্কির ভাষায়, ‘মেসিকে পাওয়া ছিল হঠাৎ জানতে পারার মতো যে, তোমার একটি ১৮ বছরের ছেলে আছে। ছেলেটি যে আছে, তা-ই জানতে না, অথচ এখন তাকে ভালোবাসতে হবে। এ ছিল গড়ে ওঠা এক ভালোবাসা।’

আর সেই ভালোবাসার গল্পের শেষ অধ্যায়ের সামনে এখন আর্জেন্টিনা। বুধবার মনুমেন্টালে বেনিনের বিপক্ষে মেসি যখন শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন, তখন গ্যালারিতে থাকবে শুধু একজন ফুটবলারের বিদায়ের আবেগ নয়; থাকবে একসময় প্রায় অচেনা এক কিশোরকে খুঁজে পাওয়ার পর তাকে নিজেদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ করে নেওয়ার দীর্ঘ যাত্রার স্মৃতিও।

১

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ

২

তুরস্কে যাচ্ছেন জামায়াত আমির

৩

কেন গণভোটের কথা বলা হচ্ছে, ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন আহমদ

৪

ঘেরাও করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে ফিরবে, যেন বাতিল করতে গণভোটের প্রয়োজন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা

৭

আবারও পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ

৮

রাবির প্রশাসনিক কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের, ৩ দিনের আলটিমেটাম

৯

মেসিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন রোজারিওতে

১০

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ

১১

গ্যাস নিয়ে সুখবর, খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান

১২

হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি: আবু হানিফ

১৩

তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন আবু হোফাইজা রকি

১৪

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

১৫

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত