খেলা

পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ৩০ রান ও দ্বিতীয় ম্যাচে ১৩ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।

পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১৬ অক্টোবর শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে লঙ্কানরা। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। দলের পক্ষে মিডল অর্ডার ব্যাটার সাদিয়া ইসলাম ৪৫ বলে ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন। শিরিনা খাতুন ৩২ রান করে আহত অবসর নেন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ২০ ও সাদিয়া আক্তার অপরাজিত ১৪ রান করেন। পাকিস্তানের তিন বোলার নেন একটি করে উইকেট।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানেই থেমে যায় পাকিস্তান। দলের হয়ে ওপেনার রাভাইল ফারহান ৩৬ ও আকসা হাবিব ২৩ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি ৪ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এ ছাড়া আফরিন মিম, জান্নাতুল ফেরদৌস ও তিথি দাস অপর্ণা নেন একটি করে উইকেট। অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের ফারজানা ইয়াসমিন।

আগামী ১৪ অক্টোবর লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এরপর ১৬ অক্টোবর একই প্রতিপক্ষের বিপক্ষে ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা।

১

যুক্তরাজ্যে আশ্রয় জালিয়াতির অভিযোগ, তদন্তে শতাধিক আবেদন

২

টেকসই উদ্ভাবনে পোশাকশিল্পের ১২ উদ্যোগকে পুরস্কার দেবে বিজিএমইএ

৩

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

৪

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, সর্বোচ্চ ৩২ জন ঢাবির

৫

হার্নিয়ার অস্ত্রোপচার করতে গিয়ে যুবকের দেহে জরায়ু, ডিম্বনালি

৬

জ্ঞানেশের পর মোদি-অমিতের পালা, থামানো যাবে না: রাহুল

৭

কক্সবাজার সৈকতে পাঁচ টন প্লাস্টিকের ‘দানব’

৮

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত

৯

এএফসি চ্যালেঞ্জ লিগে বড় স্বপ্ন নিয়ে কুয়েতের পথে ফর্টিস

১০

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি শাসনের প্রথম দিনেই ২৭৮ পিটিআইকর্মী আটক

১১

দিল্লিতে বিক্ষোভের স্থান বদল, বিকল্প তিনটি স্থান নির্ধারণ, বাদ যন্তর মন্তর

১২

৮৩ বিলিয়ন ডলারের সামরিক শক্তিও ঠেকাতে পারছে না হামলা

১৩

৩৩ হাজার একর জমিতে চালু মাত্র ১৬ কারখানা

১৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৫

ধোঁয়া ও পানির স্বল্পতায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে, ভিড় সরানোর আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত