বিএনপির ৪ নেতাকে হত্যার হুমকি, চিরকুটে লেখা—‘হত্যা করা হবে সময় ১৫ দিন’

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে একটি খামের ভেতর পাওয়া চিরকুটে বিএনপির চার নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। লাল কালিতে লেখা ওই চিরকুটে চার নেতার নাম উল্লেখ করে বলা হয়েছে, হত্যা করা হবে সময় ১৫ দিন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় চিরকুটটি পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিরকুটটি জব্দ করে।

হুমকির শিকার নেতারা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম ইউ আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং বিএনপি নেতা হেলাল হোসেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় পরিষ্কার করছিলেন দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম।

এ সময় তিনি একটি খাম দেখতে পান। খামটি খুললে পলিথিনে মোড়ানো একটি চিরকুট পাওয়া যায়। লাল কালিতে লেখা চিরকুটটির ওপর চার নেতার নাম উল্লেখ করে নিচে লেখা ছিল, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ তবে কে বা কারা চিরকুটটি সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।

রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু জানন, দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম কার্যালয় পরিষ্কার করার সময় চিঠিটি পেয়ে আমাদের জানান। আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। পুলিশ এসে চিঠিটি নিয়ে গেছে। কেউ মশকরা করেছে কিনা, সেটিও খতিয়ে দেখা উচিত।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম ইউ আহমেদ মোশারফ বলেন, চিঠি দিয়ে হুমকির ঘটনা এর আগে কখনো ঘটেনি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে চিরকুটটি জব্দ করেছে। ঘটনার পর থেকে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।

 

শু/আজা

বিষয়:

#বিএনপি
১

অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন?

২

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের স্থানে ফোয়ারা নির্মাণের খবর অস্বীকার মুক্তিযুদ্ধ মন্ত্রীর

৩

দলের নাম ব্যবহার করে অপরাধ, বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

৪

২০ মাস পর ওয়ানডে দলে ফিরলেন মুর্শিদা, দিশা-দিলারাও

৫

ঢাবির হলে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

৬

জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে ঢাবি শিক্ষক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

৭

নির্বাচন কমিশন ইস্যুতে উত্তপ্ত ভারত, দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ইন্ডিয়া জোটের

৮

চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান

৯

ওয়ান আন্তাও থেকে ছাও শিকি: চীনের সাফল্যের সূত্র

১০

দল ছেড়ে রোনালদোর রহস্যময় বিদায়, ‘পরে কারণ জানাব’

১১

বাংলাদেশ ক্রিকেটে হেম্পের নতুন অধ্যায়

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

১৩

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, অভিযোগের জবাব না দেওয়ায় বহিষ্কার

১৪

৪৯তম বিসিএসে ৬১১ জনের নিয়োগ, সুপারিশ পেয়েও বাদ ৫৭

১৫

আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ ফেসবুক পেজে মনিটাইজেশন, মেটার নীতির সঙ্গে বৈপরীত্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত