ফৌজদারি অপরাধ ঢাকতেই ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
আজ সোমবার আসিফ মাহমুদ বলেন, একজন এমপি বা মন্ত্রীকে যখন অস্ত্র নিয়ে মাদক নির্মূলে নামতে হয়, তার মানে দেশে আইনশৃঙ্খলা বাহিনী ফাংশন করছে না। দেশ এখন নো-গভর্নমেন্ট সিচুয়েশনে আছে।
তিনি বলেন, ইশরাকের সঙ্গে অস্ত্র নিয়ে আরও যারা ছিল, তাদের অস্ত্রের লাইসেন্স রয়েছে কি না- তা খতিয়ে দেখতে হবে। এ ছাড়া স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে যে ছিল, তার বিষয়েও খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।
আসিফ মাহমুদ বলেন, একজন প্রধানমন্ত্রীকে গিয়ে যখন সুইপারের কাজ দেখতে হয়, তার মানে এর মাঝে যারা দায়িত্বশীল রয়েছেন, তারা কেউ কাজ করছেন না।
সৌদিতে বাংলাদেশি দুই নাগরিকের শিরচ্ছেদের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।