বিদেশি ক্রেতাদের আস্থা ফেরাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার তাগিদ

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ও কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় তৈরি পোশাক খাতে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির দাবি, শ্রমিক অসন্তোষের প্রভাব শুধু পোশাকশিল্পে সীমাবদ্ধ থাকবে না; পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, রপ্তানি ও সংশ্লিষ্ট অন্যান্য খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বাংলাদেশের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব উদ্বেগের কথা তুলে ধরেন বিজিবিএ সভাপতি আব্দুল হামিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, চলমান অস্থিরতার কারণে দেশের তৈরি পোশাক খাতে ইতোমধ্যে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁর দাবি, গত ১৫ দিনে এ ক্ষতি হয়েছে।

আব্দুল হামিদ বলেন, উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলে তৈরি পোশাকশিল্পে প্রতিদিন প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়। শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে অনেক কারখানা তাদের পূর্ণ উৎপাদন সক্ষমতা অনুযায়ী পরিচালনা করতে পারবে না। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য রপ্তানিও কঠিন হয়ে পড়তে পারে।

সংবাদ সম্মেলনে বিজিবিএ সভাপতি বলেন, চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমে এসেছে। কোনো কোনো ক্রেতা নতুন অর্ডার দিচ্ছেন, আবার কেউ কেউ সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তাঁর আশঙ্কা, শ্রমিক অসন্তোষ দীর্ঘায়িত হলে ভবিষ্যতের ক্রয়াদেশেও এর প্রভাব পড়বে।

তিনি বলেন, কিছু কারখানা ইতোমধ্যে উৎপাদন বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। উৎপাদন সক্ষমতা কমে গেলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা কঠিন হবে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করতে পারে।

বিজিবিএর জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন বলেন, বাংলাদেশের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। সময়মতো পণ্য জাহাজীকরণ করতে পারলে সেই আস্থা ফিরিয়ে আনা সম্ভব। তাঁর মতে, শ্রমিকদের মজুরি নিয়ে বিরোধের সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গঠনমূলক আলোচনা প্রয়োজন। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান না এলে শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

মজুরি নিয়ে আন্দোলন ও উৎপাদনে অস্থিরতা

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন শুরু হওয়ার পর ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির মধ্যে সরকার ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ কাজে ফিরতে শুরু করেন।

তবে এরপরও বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ অব্যাহত থাকে। কোথাও কোথাও কারখানা ছুটি ঘোষণা করা হয়, আবার কোনো কোনো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উদ্যোক্তারা। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়।

তৈরি পোশাক খাত বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস। এ শিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থার সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক, পরিবহন প্রতিষ্ঠান, ব্যাংক, বন্দর, লজিস্টিকস সেবা এবং স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্ত। ফলে দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষের প্রভাব পুরো সরবরাহব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিজিবিএ নেতাদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে শুধু চলমান উৎপাদন ও রপ্তানি নয়, ভবিষ্যতের ক্রয়াদেশও ঝুঁকিতে পড়তে পারে। আন্তর্জাতিক ক্রেতারা সাধারণত নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, উৎপাদনের ধারাবাহিকতা ও কারখানার স্থিতিশীলতাকে গুরুত্ব দেন। এসব ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হলে ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকতে পারেন।

তবে শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষের স্থায়ী সমাধান ছাড়া শিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা কঠিন। তাই শ্রমিকদের ন্যায্য দাবি, কারখানার উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান—সব দিক বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দ্রুত আলোচনার প্রয়োজনীয়তার কথা বলছেন বিজিবিএ নেতারা।

১

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

২

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

৩

সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন

৪

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীকে চিঠি

৫

শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি নিয়ে ফের চিঠি হাইকমিশনে

৬

গোপালগঞ্জে সহিংসতা ছড়ানোর শঙ্কা, চার জেলায় বিশেষ নিরাপত্তার সুপারিশ

৭

ডিসেম্বর ঘিরে রাজনৈতিক উত্তাপ, নিরাপত্তার পরীক্ষায় বিএনপি সরকার

৮

কারিনার ফ্যাশন যেন ‘রাজায় রাজায় টক্কর’

৯

মাথায় ইটের আঘাতের চিকিৎসা করাতে গিয়ে ১৩ বছর পর স্মৃতি ফিরে পেলেন বেবী

১০

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা

১১

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

১২

এপেক সম্মেলনে পুতিনের সঙ্গে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে

১৩

‘রাফাল অকেজো, পাকিস্তানের সঙ্গে সংঘাতে বিপাকে পড়েছিল ভারত’

১৪

২ বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে উদ্যোগ নেয়ার নির্দেশ আইসিজের

১৫

আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }