আন্তর্জাতিক

আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

মিয়ানমারের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি রায়টিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মিয়ানমারে আইনের শাসন ফিরিয়ে আনার সংগ্রামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে এনইউজি জানায়, তারা আন্তর্জাতিক বিচার আদালতের কর্তৃত্ব ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের পর্যবেক্ষণ এবং যেকোনো নির্দেশনা যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। ২০২১ সালে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব শুরু হওয়ার পর থেকে আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার এবং গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ।

জান্তার সহিংসতা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান
রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের ওপর সামরিক জান্তার চলমান নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে এনইউজি। বিবৃতিতে বলা হয়, রাখাইন, চিন, কাচিন, কারেন্নি, কারেন, শান, সাগাইং ও ম্যাগওয়েসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা, হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা অব্যাহত রয়েছে। এমনকি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মঠ ও গির্জাও এসব হামলা থেকে রেহাই পাচ্ছে না।

সহিংসতা ও দায়মুক্তির সংস্কৃতি অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে তারা। বিশেষ করে জান্তা বাহিনীর সামরিক সক্ষমতা বজায় রাখতে সহায়তাকারী অস্ত্র, উড়োজাহাজের জ্বালানি (অ্যাভিয়েশন ফুয়েল) এবং অর্থের প্রবাহ বন্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও নাগরিকত্বের প্রতিশ্রুতি
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা এবং তাদের মৌলিক অধিকারের পূর্ণ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়েছে এনইউজি। বিবৃতিতে সংস্থাটি জানায়, সামরিক স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের অন্যতম লক্ষ্য। এমন রাষ্ট্রব্যবস্থায় রোহিঙ্গারা ন্যায়বিচার, নাগরিকত্ব, সমতা ও মর্যাদার অধিকার ভোগ করতে পারবেন।

এ সময় ২০২১ সালের ৩ জুন প্রকাশিত নিজেদের নীতিগত অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করে এনইউজি। বিবৃতিতে বলা হয়, ‘মৌলিক মানবাধিকারের নীতিমালা ও গণতান্ত্রিক ফেডারেল আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইনের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠী নাগরিকত্ব পাওয়ার অধিকারী।’

সব সম্প্রদায়ের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে রোহিঙ্গা ও রাখাইন নেতাদের পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছে সংস্থাটি।

বিবৃতিতে এনইউজি আর জানায়, আইসিজের রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এখানেই প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অপরাধের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নিপীড়ন ও দায়মুক্তির বিদ্যমান কাঠামো ভেঙে ফেলা প্রয়োজন।

১

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

২

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

৩

সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন

৪

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীকে চিঠি

৫

শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি নিয়ে ফের চিঠি হাইকমিশনে

৬

গোপালগঞ্জে সহিংসতা ছড়ানোর শঙ্কা, চার জেলায় বিশেষ নিরাপত্তার সুপারিশ

৭

ডিসেম্বর ঘিরে রাজনৈতিক উত্তাপ, নিরাপত্তার পরীক্ষায় বিএনপি সরকার

৮

কারিনার ফ্যাশন যেন ‘রাজায় রাজায় টক্কর’

৯

মাথায় ইটের আঘাতের চিকিৎসা করাতে গিয়ে ১৩ বছর পর স্মৃতি ফিরে পেলেন বেবী

১০

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা

১১

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

১২

এপেক সম্মেলনে পুতিনের সঙ্গে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে

১৩

‘রাফাল অকেজো, পাকিস্তানের সঙ্গে সংঘাতে বিপাকে পড়েছিল ভারত’

১৪

২ বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে উদ্যোগ নেয়ার নির্দেশ আইসিজের

১৫

আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }