দেশে বিদেশে সোনার দাম কেন দ্রুত কমছে

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

সোনার দাম টানা কমছে। এত দ্রুত কমছে যে অনেকেই হিসাব কষছেন, এবার হয়তো সোনার অলংকার কেনা যাবে। মুদ্রার অন্য পিঠও আছে, দাম কমে যাওয়ায় অনেকে লোকসানের হিসাবও কষছেন। বিশেষ করে যাঁরা গত এক বছরে বাড়তি দামে সোনার অলংকার কিনেছেন, তাঁরা।

দেশের বাজারে চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, গত ১৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

এদিকে দেশের বাজারে সোনার দাম কমার কারণ—বিশ্ববাজারে দামি এই ধাতুর দরপতন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে হয় ৩ হাজার ৫৭০ ডলার। সোনার এই দাম গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অর্থাৎ ১৪ মাসে সোনার দাম কখনোই এতটা কম ছিল না।

বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।

অবশ্য প্রতি আউন্স সোনার দাম যে হঠাৎ সাড়ে তিন হাজার ডলারের ঘরে নেমেছে, তা নয়। গত জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকেই ধাতুটির দাম ধীরে ধীরে কমতে থাকে। চলতি মাসে সেই দরপতনের গতি আরও বেড়েছে।

ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি আর ফেডের মুদ্রানীতি আরও কঠোর হবে—এই প্রত্যাশায় সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমে যাচ্ছে। ফলে সোনার দাম কমছে।

.

দেশে আট দফায় দাম কমল
দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত ১১ বার সোনার দাম সমন্বয় হয়েছে। তার মধ্যে আটবার কমেছে; তিনবার বেড়েছে। গতকাল সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা। রুপার দামও কমেছে ভরিতে ৩৫০ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

.

ব্যবসা ঘুরে দাঁড়াবে, প্রত্যাশা ব্যবসায়ীদের
দেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোনার ভরি ছিল ১৭০ টাকা। গত জানুয়ারি পর্যন্ত এই দাম বেড়েছিল ১ হাজার ৬৮২ গুণ। তখন দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল—প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা।

বাজুসের তথ্যানুযায়ী, ২০০০ সালে ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ৬ হাজার ৯০০ টাকা। পরের পাঁচ বছরে সেটি বেড়ে দ্বিগুণ হয়। ২০১০ সালে সোনার দাম বেড়ে হয় ৪২ হাজার ১৬৫ টাকা। ২০১৫ সাল পর্যন্ত দাম খুব একটা না বাড়লেও তার পরের পাঁচ বছরে ভরিতে ২৬ হাজার ৮৫২ টাকা বেড়ে যায়।

করোনার পর সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি এক লাখ টাকায় ওঠে। গত বছরের অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। তারপর গত জানুয়ারিতে তিন লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়। সোনার এই উচ্চ মূল্যের কারণে জুয়েলারি ব্যবসায় মন্দাভাব সৃষ্টি হয়। তবে দাম কমতে থাকায় জুয়েলারি ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন, ব্যবসা ঘুরে দাঁড়াবে।

.

জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে অনেক দিন ধরে সোনার দাম অতি মূল্যায়িত। প্রতি আউন্স সোনা খনি থেকে তুলতে খরচ হয় ২ হাজার ২০০ ডলার। এক হাজার ডলার মুনাফা ধরলে ৩ হাজার ২০০ ডলার হওয়া উচিত। এখন মূলত সোনার দাম সংশোধন হচ্ছে। যেহেতু বিশ্ববাজারে বিনিয়োগকারীদের বিশ্বাস কিছুটা নষ্ট হয়েছে, সেহেতু দাম আবার বাড়তে সময় নেবে।
অপর এক প্রশ্নের জবাবে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, সামনে বিয়েশাদির মৌসুম। অনেক দিন ধরেই সোনার দাম বেশি ছিল। এখন দাম কমে আসায় সোনার অলংকার বেচাবিক্রি বাড়বে বলে প্রত্যাশা।

১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

২

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

৩

খুলনায় বিএনপি নেতাকে গুলি

৪

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

৫

মুকুটের আড়ালে কেলেঙ্কারি, ৭৪ বছরের মিস ইউনিভার্সের ১০ বিতর্ক

৬

রেঙ্গুন থেকে বলিউডের ক্যাবারে কুইন, পর্দার আড়ালে হেলেনের সংগ্রাম

৭

ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায়

৮

প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি

৯

৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন

১০

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১১

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ঘেরাওয়ের পর ঘরের জানালা ভেঙে পালালেন নারী

১২

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল

১৩

নিউইয়র্কের মেয়র মামদানি ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন

১৪

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

১৫

৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }