ক্রেতা-বিক্রেতার দর-কষাকষিতে নির্ধারিত হবে বৈদেশিক মুদ্রার দাম

এক মাসের মধ্যে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছাড়তে চায় বাংলাদেশ ব্যাংক

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

আমদানি অর্থায়নে শর্ত শিথিল, ঋণ পরিশোধে ছাড় ও বিনিয়োগবান্ধব নীতির দাবি ব্যবসায়ীদের

আগামী এক মাসের মধ্যে দেশে সম্পূর্ণ ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থা কার্যকর হলে বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দর বা সরাসরি নিয়ন্ত্রণের পরিবর্তে বাজারে ক্রেতা ও বিক্রেতার চাহিদা-জোগান এবং পারস্পরিক দর-কষাকষি প্রধান ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, বৈদেশিক মুদ্রাবাজারকে আরও অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামে ব্যবসায়ী নেতা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে এক পরামর্শ সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়। গভর্নর বলেন, ‘বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি। আশা করছি, এক মাসের মধ্যে এটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান বাজারে পরিণত হবে।’

সম্পূর্ণ ভাসমান বিনিময় হার চালু হলে ডলারের বিপরীতে টাকার দর বাজারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ওঠানামা করতে পারবে। এতে বৈদেশিক মুদ্রা কেনাবেচায় ব্যাংক ও অন্যান্য অনুমোদিত অংশগ্রহণকারীদের দর নির্ধারণের সুযোগ বাড়বে। তবে এ ব্যবস্থায় বিনিময় হার কতটা স্থিতিশীল থাকবে, তা নির্ভর করবে বাজারে ডলারের সরবরাহ, আমদানি-রপ্তানি পরিস্থিতি, প্রবাসী আয়, বৈদেশিক বিনিয়োগ এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অবস্থানের ওপর।

বাংলাদেশে এর আগে ২০২৪ সালের মে মাসে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছিল। ওই ব্যবস্থায় একটি নির্ধারিত মধ্যবর্তী বিনিময় হারের আশপাশে সীমিত পরিসরে দর ওঠানামার সুযোগ রাখা হয়। এখন সম্পূর্ণ ভাসমান ব্যবস্থার পরিকল্পনা সেই নিয়ন্ত্রিত নমনীয়তা থেকে আরও বাজারনির্ভর কাঠামোয় যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

টাকার অবমূল্যায়ন নিয়ে প্রশ্ন

সভায় গত এক দশকে বাংলাদেশি টাকার অবমূল্যায়নের তুলনামূলক চিত্র তুলে ধরে গভর্নর প্রশ্ন করেন, ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় সমান হওয়া সত্ত্বেও ভারতীয় রুপির তুলনায় বাংলাদেশি টাকার দর কেন বেশি কমেছে।

তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ছিল ৬৭ দশমিক ২০। ২০২৬ সালে তা বেড়ে হয়েছে ৯৪ দশমিক ০৩ রুপি। অর্থাৎ ডলারের বিপরীতে রুপির দর প্রায় ৪০ শতাংশ কমেছে। অন্যদিকে, একই সময়ে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ৭৮ দশমিক ৪৭ থেকে বেড়ে ১২৪ দশমিক ৮৬ টাকায় দাঁড়িয়েছে। গভর্নরের হিসাবে, এতে টাকার অবমূল্যায়নের হার প্রায় ৬০ শতাংশ। তিনি জানান, একই সময়ে ভারতের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ, আর বাংলাদেশের ছিল ৭২ দশমিক ১ শতাংশ। অর্থনৈতিক প্রবৃদ্ধির এই কাছাকাছি অবস্থানের পরও দুই দেশের মুদ্রার বিনিময় হারে এমন পার্থক্য কেন তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর। তিনি বলেন, একপর্যায়ে বৈদেশিক মুদ্রার তারল্য ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হয়েছিল। একই সময়ে ৫১টি ব্যাংক বৈদেশিক মুদ্রায় লং পজিশনে ছিল—অর্থাৎ তাদের বৈদেশিক মুদ্রার সম্পদ বা অবস্থান দায়ের তুলনায় বেশি ছিল। এরপরও বিনিময় হার কেন ক্রমাগত বেড়েছে, তার ব্যাখ্যা প্রয়োজন।

বাজারে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রা কেনাবেচার প্রচলিত প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহে গুরুত্ব

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হার বাড়ানো বা কমানো যথেষ্ট নয় বলে মনে করেন গভর্নর। তাঁর মতে, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিতরণব্যবস্থা শক্তিশালী না হলে বাজারে পণ্যের সরবরাহ বাড়ানো কঠিন হবে। এ কারণে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অর্থায়ন ও প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি বলেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের সক্ষমতা বাড়াতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় ব্যবসা-বাণিজ্য সচল রাখার জন্যও বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।

আমদানি অর্থায়নের শর্ত শিথিলের দাবি

সভায় ব্যবসায়ীরা আসন্ন মুদ্রানীতিতে আমদানি অর্থায়নের শর্ত শিথিল, ঋণ পরিশোধে বাড়তি সময় এবং স্থানীয় শিল্পে ব্যাংকঋণ বাড়ানোর দাবি জানান।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন চৌধুরী তিনটি বড় পরিবর্তনের প্রস্তাব দেন। তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ, জ্বালানি ও কৃষি উপকরণ আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক শতভাগ নগদ মার্জিনের শর্ত প্রত্যাহারের আহ্বান জানান।

যাচাইকৃত উৎপাদনমুখী শিল্পের জন্য ইউজ্যান্স বা সাপ্লায়ার্স ক্রেডিট ব্যবস্থায় ১৮০ থেকে ২৭০ দিন মেয়াদি বিলম্বিত পরিশোধ সুবিধা দেওয়ারও প্রস্তাব করেন তিনি। তাঁর যুক্তি, আমদানি অর্থায়নের কঠোর শর্তের কারণে ব্যবসায়ীদের বড় অঙ্কের চলতি মূলধন আটকে থাকছে। ফলে তাঁদের ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে, যার প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে পড়ছে। আমির হুমায়ুন চৌধুরী বলেন, ‘মূল্যস্ফীতি মূলত ভোক্তাদের অতিরিক্ত চাহিদার কারণে নয়; বরং গ্যাস, বিদ্যুৎ, পরিবহন এবং আন্তর্জাতিক জাহাজ ভাড়াসহ উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধির কারণেই হচ্ছে।’

চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে বিলম্বের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, বন্দর, কাস্টমস কিংবা শিপিং কর্তৃপক্ষের কারণে পণ্য খালাসে দেরি হলে ব্যাংকের নির্ধারিত ৩০ থেকে ৬০ দিনের এলসি নিষ্পত্তির সময়সীমা অতিক্রম করে যায়। এ ধরনের বিলম্বের পক্ষে দাপ্তরিক নথি থাকলে এলসি নিষ্পত্তিতে অতিরিক্ত ৩০ থেকে ৪৫ দিন সময় দেওয়ার প্রস্তাব করেন তিনি।

চট্টগ্রামে সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ স্থানীয় এসএমই, লজিস্টিকস, হিমাগার ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ নিশ্চিত করতে আঞ্চলিক ঋণ-আমানত অনুপাতের লক্ষ্যমাত্রা নির্ধারণের দাবিও জানান তিনি। পাশাপাশি বড় ধরনের সম্পত্তি জামানত ছাড়াই ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পাওয়ার সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্প্রসারণের আহ্বান জানান।

ঋণ নিষ্পত্তিতে আসল নির্ধারণ নিয়ে জটিলতা

পুঞ্জীভূত সুদ মওকুফ করে আসল টাকা পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুযোগ নিয়ে ব্যাংক ও ঋণগ্রহীতাদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার দাবি জানান আমির হুমায়ুন চৌধুরী। তাঁর অভিযোগ, বকেয়া আসল কীভাবে হিসাব করা হবে, তা নিয়ে মতবিরোধের কারণে সংকটাপন্ন অনেক ব্যবসায়ী এ সুবিধা নিতে পারছেন না।

একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে তিনি বলেন, ডায়িং ও প্রিন্টিং ইউনিট স্থাপনের জন্য প্রতিষ্ঠানটি ১২ কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ইউনিটটি অকার্যকর হয়ে পড়ে। পরে ব্যাংক ওই প্রতিষ্ঠানের বকেয়া আসল ১৯ কোটি টাকা এবং সুদ ৩৯ কোটি টাকা হিসাব করেছে।

প্রকৃত ঋণ ও আসলের পরিমাণ নির্ধারণে ব্যাংক এবং ঋণগ্রহীতাদের সমন্বয়ে আঞ্চলিক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, এ ধরনের উদ্যোগে ব্যাংকের ঋণ পুনরুদ্ধারের সুযোগ বাড়বে এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর পথ তৈরি হতে পারে।

বেসরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ বিজিএমইএর

সভায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বেসরকারি বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর আহ্বান জানান। তিনি বলেন, গত তিন মাসে উৎপাদনমুখী শিল্পগুলো প্রায় কোনো মূলধনি যন্ত্রপাতি আমদানি করেনি। বিনিয়োগ পরিস্থিতির জন্য এটিকে গুরুতর সতর্কসংকেত হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, শ্রমিকদের প্রশিক্ষণ এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনে প্রণোদনা দেওয়ার দাবি জানান সেলিম রহমান। পাশাপাশি অপ্রয়োজনীয় অগ্রিম কর কমানো, কর ফেরত ও সমন্বয় প্রক্রিয়া দ্রুত করা এবং কর, জ্বালানির মূল্য ও বিধিবিধানের পরিবর্তন সম্পর্কে ব্যবসায়ীদের আগাম ধারণা দিতে একটি পূর্বানুমেয় নীতিমালা বা রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, আনুষ্ঠানিক খাতে থাকা বিদ্যমান ব্যবসাগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে রাষ্ট্রের উচিত ব্যবসা পরিচালনার কাঠামোগত ব্যয় কমানো।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

২

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

৩

খুলনায় বিএনপি নেতাকে গুলি

৪

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

৫

মুকুটের আড়ালে কেলেঙ্কারি, ৭৪ বছরের মিস ইউনিভার্সের ১০ বিতর্ক

৬

রেঙ্গুন থেকে বলিউডের ক্যাবারে কুইন, পর্দার আড়ালে হেলেনের সংগ্রাম

৭

ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায়

৮

প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি

৯

৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন

১০

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১১

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ঘেরাওয়ের পর ঘরের জানালা ভেঙে পালালেন নারী

১২

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল

১৩

নিউইয়র্কের মেয়র মামদানি ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন

১৪

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

১৫

৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }