আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

টানা দুদিন দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা। গতকাল ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। এই দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত। দেখা যাচ্ছে, দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।

এর আগে টানা কয়েক দফা সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি দুই লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। মোট ৯ দফায় দেশের বাজারে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা।

.

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।

আজ দাম বাড়ার পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

আজ দাম বাড়ার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা।

.

দেখা যাচ্ছে, আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। ২১ ক্যারেটে বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা আর সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৫০ টাকা।

চলতি সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। নিউইয়র্কের সময় অনুযায়ী, সোমবার প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৫৮ শতাংশ বা ৯১ ডলার বেড়ে ৩ হাজার ৬৩১ ডলার ছাড়িয়ে যায়। এর আগে টানা দাম কমেছে। ফলে গত শুক্রবার সোনার দাম কমে ৩ হাজার ৫০২ দশমিক ৯৩ ডলারে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের পর এটাই ছিল সর্বনিম্ন দর। গত সপ্তাহে সোনার দাম প্রায় ৯ শতাংশ কমেছে, গত আট মাসের মধ্যে যা সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

.

বিশ্লেষকেরা বলছেন, মূলত দুটি কারণে সম্প্রতি বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।

তবে ডলারের দর বৃদ্ধির ধারা কিছুটা থেমে যাওয়া এবং বন্ডের সুদহার কমে যাওয়ায় চলতি সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম আবার বাড়তে শুরু করেছে।

১

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ

২

পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

৩

স্টিভ জবস, স্যাম অল্টম্যানের পর জেনসেন হুয়াং: পদ হারিয়ে ফিরে আসা তিন টেক জিনিয়াসের আলোচিত 'কামব্যাক'-এর গল্প

৪

কোনটি অশ্বগন্ধা, কোনটি সর্পগন্ধা

৫

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

৬

‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

৭

আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা

৮

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

৯

বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬

১০

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

১১

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

১২

‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি কঠিন’, হাসপাতাল থেকে লিখলেন অভিনেত্রী

১৩

সকালের নির্জনতায় ভিন্ন রূপে পতেঙ্গা

১৪

জলবায়ু সম্মেলন: ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

১৫

লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য বেহাত, কারা কীভাবে নিয়ে যাচ্ছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }