ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানের সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে বোমা হামলায় ৪৩ সেনা নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরাকের সীমান্তবর্তী ওই শহরটিতে এ হামলার ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মেহরানে অবস্থিত একটি রেজিমেন্টের সদর দপ্তরে এই হামলার ঘটনা ঘটে। এতে ৪৩ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই সীমান্তরক্ষী। এছাড়াও হামলায় আশপাশের কিছু ভবনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের এজেন্টরা এই বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

এদিকে চলমান মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কেউ বিশ্বাসই করতে পারছে না আমাদের সাফল্য; একবারের আঘাতে ৪৮ নেতা চলে গেছেন এবং সবকিছু দ্রুত এগোচ্ছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এই অভিযান শুধুমাত্র মার্কিন স্বার্থের জন্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য করা হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত