হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার নিউইয়র্কের নাসাও জেলা পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে ‘খুব খারাপভাবে’ পরাজিত করার পর শিগগিরই হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি করা অবরোধ অব্যাহত থাকবে। তাঁর ভাষায়, ‘এই অবরোধ থামবে না। এটা ইস্পাতের দেয়াল।’

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য এলো। এর আগে ইরানও প্রণালিটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ এবং অন্যান্য দেশের জাহাজের কাছ থেকে টোল আদায়ের অবস্থান জানিয়েছে।

এর আগে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা পালনের কথা বলেছিলেন ট্রাম্প। তবে পরবর্তী সময়ে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি।

ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান হুমকি বা শক্তি প্রদর্শনে ভয় পায় না। হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত