ইসরাইলি নেতাকে ফ্রান্সে ঢুকতে বাধা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০: ০৯

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের সঙ্গে জড়িত থাকার কারণে দেশটির এক প্রভাবশালী নেতাকে ফ্রান্সে প্রবেশ করতে দেওয়া হয়নি। গত সপ্তাহে প্যারিসের একটি বিমানবন্দরে পৌঁছালে ইয়োসি দাগানকে ফিরিয়ে দেয় ফরাসি কর্তৃপক্ষ। এ ঘটনায় ফ্রান্সের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। দেশটি এ পদক্ষেপকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।

ইয়োসি দাগান অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিগুলোর প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের প্রধান। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিরও সদস্য। দাগানের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপন নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে ফ্রান্সে প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাধা সৃষ্টি করে।’

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্যারিস বিমানবন্দরে পাসপোর্ট নিয়ন্ত্রণের সময় দাগানকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পশ্চিম তীরে বসতি স্থাপন নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকার কারণে ফরাসি ভূখণ্ডে তার প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয়।

তবে নিষেধাজ্ঞায় দমে যাননি বলে জানিয়েছেন দাগান। বুধবার তিনি বলেন, ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমি গড়ে তোলার কাজে তিনি গর্বিত।

অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজনৈতিক ও আদর্শিক কারণে দাগানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘ইসরাইল ফ্রান্স সরকারের কাছে এর ব্যাখ্যা চাইবে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে।’

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দেশটির বিরোধ ক্রমেই বাড়ছে। নেতানিয়াহু সরকারের আমলে এসব বসতির বিস্তার ঘটেছে।

গত সেপ্টেম্বরে ফ্রান্সসহ ১২টি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতির সঙ্গে বাণিজ্য সীমিত করার পরিকল্পনার কথা জানায়। এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইসরাইলি কর্মকর্তারা।

সর্বশেষ গত সোমবার ফ্রান্সের পার্লামেন্টের একটি কমিটি এমন একটি বিল অনুমোদন করেছে, যার মাধ্যমে ইসরাইলি বসতিগুলো থেকে পণ্য আমদানি এবং বসতি নির্মাণে সহায়তাকারী সেবা আমদানি নিষিদ্ধ করা হবে। বিলটি নিয়ে আগামী ১৯ নভেম্বর আরো আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসরাইলি বসতি স্থাপনবিরোধী সংগঠন পিস নাউয়ের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে অন্তত ১৪৮টি এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে ১৫টি অবৈধ ইসরাইলি বসতি রয়েছে। এসব বসতিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরাইলি বসবাস করছেন।

এর আগে চলতি বছর নেতানিয়াহু সরকারের দুই উগ্রইহুদি মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোতরিচের ওপরও ফ্রান্স প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারা দুজনই ইসরাইলের মন্ত্রিসভার সদস্য।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা

২

‘বিসমিল্লাহ’র মধ্যে একসঙ্গে আল্লাহর ৩ নাম কেন

৩

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে

৪

‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’

৫

ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ

৬

পুলিশে কনস্টেবল নিয়োগ: আগের চেয়ে কমেছে প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে পদের সংখ্যা

৭

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা

৮

বক্তব্য ঠিক হলেও কোন রাশির জাতকের কঠোর ভাষায় বাড়তে পারে জটিলতা

৯

জেমিনাইতে যুক্ত হচ্ছে মেমোরি সামারি, যে সুবিধা পাওয়া যাবে

১০

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ জানালেন পরিবহনমন্ত্রী

১১

রামকৃষ্ণ সেবাশ্রম, শিক্ষা ও মানবসেবার এক অনন্য ঠিকানা

১২

মৃত্যুর পরও গ্রামছাড়া, খ্রিষ্টানদের সমাহিত করতে বাধা ভারতে

১৩

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার জন্য লোক দরকার, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা

১৪

প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি

১৫

‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }