পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য দিন জানাল আরব আমিরাত

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।  শনিবার (৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে সম্ভাব্য এ তারিখের কথা জানানো হয়। 

জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করবে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে শুক্রবার।

কারণ হিসেবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, বুধবার (১৮ মার্চ) রমজানের ২৯তম দিনে চাঁদ দেখার ঐতিহ্যবাহী রাতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে দেশটিতে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন হিসেবে পালিত হবে এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার ঈদ উদযাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। ঈদের নামাজ দিয়ে এদিনের সূচনা হয়। এরপর দেশে–বিদেশে পরিবার–পরিজন নিয়ে সময় কাটানো, দান–খয়রাত করা ও নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই চাঁদ হয়তো কেবল 'ইমেজ স্ট্যাকিং'-এর মতো উন্নত প্রযুক্তির মাধ্যমেই শনাক্ত করা সম্ভব হতে পারে, তবে সংযুক্ত আরব আমিরাত থেকে খালি চোখে এটি দেখা কোনোভাবেই সম্ভব হবে না।

পর্যবেক্ষণ কেন্দ্রটি আরও উল্লেখ করেছে, ভৌগোলিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পরিস্থিতি অনুকূলে থাকায় আরও পশ্চিমে অবস্থিত কিছু আরব ও ইসলামী দেশে চাঁদটি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে যেসব দেশ কেবল খালি চোখে বা টেলিস্কোপে প্রত্যক্ষ চাঁদ দেখার ওপর নির্ভর করে, তারা স্থানীয়ভাবে চাঁদ দেখার সাপেক্ষে শনিবার ঈদ উদযাপন করতে পারে।

১

উত্তাল কলকাতার বাংলাদেশ মিশন, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা সন্ন্যাসীদের

২

বর্ণিল সাজে তেঁতুলিয়ার শতবর্ষী ‘তেঁতুলতলা’, কাঞ্চনজঙ্ঘার টানে বাড়ছে পর্যটক

৩

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বেসামরিক নিহত

৪

‘পুলিশ পরিচয়ে’ দেড় মিনিটে সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ছিনতাই

৫

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ, যুক্তরাষ্ট্রের ততটা নেই

৬

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

৭

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

৮

দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

৯

‘একজন ক্যাপ্টেন হিসেবে আপনি আমাদের দেখিয়েছেন এটি সাহস ও কর্তব্যনিষ্ঠার’

১০

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

১১

আমি সবসময় এরদোয়ানকে খুশি রাখব: ট্রাম্প

১২

বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

১৩

বিএনপি সরকার জনগণের সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

১৪

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী

১৫

বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছেলেকে গুলি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত