থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

লালমনিরহাট প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা ঘিরে শিক্ষককে থাপ্পড়, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামি ও শিশুটির বাবা জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ অক্টোবর শিশুটির বাবা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। ৩ নভেম্বর শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ তাঁকে চার সপ্তাহের মধ্যে গাজীপুরের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী তিনি আজ আদালতে হাজির হন।

.

অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গাজীপুর জজ আদালতের আইনজীবী আশিকুর রহমান।

জামিন পাওয়ার পর শিশুর বাবা প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আজ আদালতে হাজির হলে আদালত আমাকে জামিন দিয়েছেন।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ওই মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

.টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক.

২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে হেফাজতে নেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা–সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শিশুর বাবাসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা করে।

.মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় ও ভাঙচুরের মামলায় শিশুটির বাবাকে আত্মসমর্পণের নির্দেশ

১

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

২

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন লালমনিরহাটের সাইদুল ইসলাম

৩

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

৪

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

৫

গোপালগঞ্জে থানা, ট্রেন ও সরকারি বরাদ্দ স্থগিত, ভুগছে সাধারণ মানুষ

৬

এফডিএর অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি

৭

৩৫ ছাত্রীর সবার বাল্যবিয়ে, শ্বশুরবাড়িতে; আলিম পরীক্ষায় শতভাগ ফেল

৮

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

৯

মুসলিমদের কোটা দিতে ওবিসি সংরক্ষণ কমাতে চায় বিরোধীরা, অভিযোগ মোদির

১০

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন লড়াই’

১১

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ নিয়ে যে ব্যাখ্যা ভারতের

১২

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

১৩

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৪

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, পুলিশের ভেতরেও নজরদারি; চার কর্মকর্তা আটক

১৫

সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }