সাকিবের সঙ্গে কথা হয়েছে প্রধান নির্বাচকের

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছেন না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশে ফিরতে পারছেন না তিনি। তবে তার দেশে ও দলে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে গুঞ্জন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গত মাসের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেয়া হাবিবুল বাশার সুমনও। 

শনিবার (১১ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বলেন, ‘সর্বোসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে।’

ক্রিকেটীয় প্রস্তুতির ব্যাপারে সাকিবের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন সুমন। তিনি বলেন, ‘আমার সাথে (সাকিবের সঙ্গে) দু-একবার কথা হয়েছে। আমার মূল প্রশ্ন ছিল, সে প্রস্তুত কি না। যেহেতু ও যেখানে আছে, ওখানে ক্রিকেট নিয়মিত হয় না। ট্রেনিয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস ট্রেনিং করা যায়, কিন্তু ক্রিকেট খেলা অত রেগুলার হয় না। আমি আসলে ওর সাথে এসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি।’

এরপর সাকিবকে দলে ফেরানো ব্যাপারে সুমন বলেন, ‘বাকিটা ওকে (সাকিব) এখানে পাওয়ার ব্যাপার। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অবশ্যই তাকে লম্বা সময়ের জন্যই চাই।’

এলাকার খবর

সম্পর্কিত