ওলামাদের আপত্তিতে দিরাইয়ে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত

সুনামগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় ওলামা ও কয়েকজন বাসিন্দার আপত্তির মুখে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। সোমবার বিকেলে দিরাই উপজেলা মিনি স্টেডিয়ামে সিলেটের জারা স্পোর্টিং ক্লাব ও দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের নারী ফুটবল দলের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। আয়োজকদের ভাষ্য, স্থানীয়ভাবে বিরোধিতা তৈরি হওয়ার পর প্রশাসন ও পুলিশের পরামর্শে নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়।

স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়া বলেন, ২০১৯ সাল থেকে তাঁদের সংগঠন দিরাইয়ে কিশোরীদের ফুটবল আয়োজন করে আসছে। এ দলের খেলোয়াড়েরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং জাতীয় পর্যায়ের টুর্নামেন্টেও খেলেছেন। এর ধারাবাহিকতায় সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচটির আয়োজন করা হয়। ম্যাচের বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশকে আগেই জানানো হয়েছিল বলে তিনি দাবি করেন।

রাকিব আহমেদ বলেন, সিলেটের দলটি রোববার দিরাইয়ে পৌঁছায়। পরে জানতে পারেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ম্যাচ বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দেখা করেছেন। সোমবার সকালে ইউএনওর সঙ্গে তাঁর কথা হয়। ইউএনও দুই দলেরই স্থানীয় সংশ্লিষ্টতা বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। পরে পুলিশের পক্ষ থেকেও ম্যাচটি স্থগিত করার পরামর্শ দেওয়া হলে তাঁরা বাধ্য হয়ে সিদ্ধান্তটি নেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে ম্যাচ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, ম্যাচ আয়োজনের বিষয়ে আয়োজকেরা কয়েক দিন আগে উপজেলা প্রশাসনকে জানিয়েছিলেন। এরপর নারী ফুটবল ম্যাচের প্রচার মাইকিংয়ের মাধ্যমে শুরু হলে স্থানীয় ওলামাদের একটি দল তাঁর সঙ্গে দেখা করে। তাঁদের আশঙ্কা ছিল, ম্যাচকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলার অবনতি হতে পারে।

ইউএনও বলেন, আয়োজক সংগঠনটি দীর্ঘদিন ধরে মেয়েদের ফুটবল আয়োজন করলেও এটি নিবন্ধিত সংগঠন নয়। স্থানীয় দুই পক্ষের মধ্যে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমাধানে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছিল। পরে আয়োজকেরাই ম্যাচ স্থগিত করার কথা প্রশাসনকে জানান।

ম্যাচ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে যাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন দিরাই পৌর এলাকার চণ্ডীপুরের মাওলানা শরিফ উদ্দিন। নিজেকে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি হিসেবে পরিচয় দেওয়া শরিফ উদ্দিন বলেন, তাঁরা প্রথমে শুনেছিলেন কিশোরীরা ফুটবল খেলবে। পরে মাইকিংয়ে নারী ফুটবল ম্যাচের প্রচার করা হলে তাঁরা আপত্তি জানান।

শরিফ উদ্দিনের ভাষ্য, দিরাইয়ে এর আগে মেয়েদের ফুটবল খেলা হলেও নারীদের নিয়ে এ ধরনের আয়োজন হয়নি। তাঁর অভিযোগ, ম্যাচকে কেন্দ্র করে মাঠে ‘নাচানাচি ও অশ্লীলতা’র পরিবেশ তৈরি হতে পারে। তিনি বলেন, তাঁরা খেলাধুলার বিরোধী নন, তবে তাঁদের দৃষ্টিতে অশালীন কোনো আয়োজনের বিরোধিতা করছেন।

তবে আয়োজক রাকিব আহমেদের দাবি, তাঁদের সংগঠন ২০১৯ সাল থেকেই দিরাইয়ের কিশোরীদের ফুটবল নিয়ে কাজ করছে। ওই বছর দেশের সাতটি জেলা থেকে নারী ফুটবলের সাতটি দল দিরাইয়ে এসে খেলেছিল। স্বপ্নচূড়ার খেলোয়াড়েরাও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এতদিন এ ধরনের আয়োজন নিয়ে কোনো বাধার মুখে পড়তে হয়নি বলে জানান তিনি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ম্যাচ আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসনের অনুমতি ছিল এবং পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে স্থানীয়ভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বিবেচনায় নিয়ে আয়োজকেরাই শেষ পর্যন্ত ম্যাচ স্থগিত করেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় একদিকে মেয়েদের খেলাধুলার আয়োজন ঘিরে স্থানীয় সামাজিক ও ধর্মীয় আপত্তির বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে দীর্ঘদিন ধরে দিরাইয়ে মেয়েদের ফুটবল আয়োজন করে আসা একটি দলের ম্যাচ স্থগিত হওয়ায় খেলোয়াড়দের কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। তবে ভবিষ্যতে ম্যাচটি কবে বা আদৌ আয়োজন করা হবে কি না, সে বিষয়ে আয়োজকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

১

তিনদিনেই জয় মিঠুনদের, তাইবুর-সাদিকুরের সেঞ্চুরির হাসি

২

শেষ বলের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

৩

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগের প্রস্তুতি ম্যাচটি ড্র করল বাংলাদেশ

৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

৫

ওলামাদের আপত্তিতে দিরাইয়ে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত

৬

শুরু হচ্ছে পে ফিক্সেশন, যেসব তথ্য লাগবে সরকারি চাকরিজীবীদের

৭

চুয়েটে ১৩তম দিনেও ‘শাটডাউন’

৮

বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নয়: ডেপুটি স্পিকার

৯

স্পেনে আগাম নির্বাচন ২৯ নভেম্বর

১০

ছাত্রদলের তিন নেতা বহিষ্কার, ছয়জনকে শোকজ

১১

পর্যটক নেই, তবু সেন্টমার্টিনে বিদেশি প্লাস্টিকের ঢেউ

১২

খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাদী বাবাকেও গুলি করে হত্যা

১৩

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি

১৪

‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’, শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত