খেলা

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের হয়ে পদক জিতেছেন জিন্নাত আক্তার। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে জিন্নাতকে দেওয়া হয়েছে এক লাখ টাকা পুরস্কার।

রোববার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে জিন্নাত আক্তারের হাতে সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

জিন্নাতের ব্রোঞ্জ পদকের গুরুত্ব শুধু একটি পদক জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ পদক জিতেছেন। এর আগে সর্বশেষ ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক পেয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

এরপর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের পদকের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন জিন্নাত। উশুর মতো অপেক্ষাকৃত কম আলোচিত একটি খেলায় তার এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে।

জিন্নাতের এই অর্জন তরুণ ক্রীড়াবিদদের জন্যও বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, উন্নত সুযোগ-সুবিধা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে সংবর্ধনা অনুষ্ঠানে।

জিন্নাতের সাফল্যের প্রশংসা করে তার ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিভাবান ক্রীড়াবিদদের যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

একটি ব্রোঞ্জ পদক দিয়ে দীর্ঘ চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়েছেন জিন্নাত। এখন তার সামনে আরও বড় মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরার নতুন স্বপ্ন।

১

বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি!

২

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৩

জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

৪

পূজা উদযাপন পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

৫

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

৬

শেষবার আকাশি-সাদা জার্সিতে মেসি, প্রস্তুত বিদায় মঞ্চ

৭

‘এক টাকার শিক্ষক’ পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

৮

গাইবান্ধায় ছয় মাসে কুকুর-শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

৯

কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

১০

সদরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

১১

৬ কোটি টাকার ভবন নির্মাণ, খাস জমি ব্যবহারের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১২

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে বিএনপির দুই নেতা নেতৃত্ব দিয়েছেন: আসিফ মাহমুদের

১৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গ্রেপ্তারের ৫ দিন পর জামিন পেলেন গোলাম মহিউদ্দিন

১৪

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

১৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত