আবুধাবি টেস্ট

শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

আবুধাবি টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আর আফগানিস্তানের দরকার ৩৪৭ রান। লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৯ রানের বড় লক্ষ্য দেওয়ার পর এবাদত হোসেন ও হাসান মাহমুদের বোলিংয়ে জয়ের সম্ভাবনা জোরালো করেছে নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করার পর আফগানিস্তান থামে ২৪০ রানে। এতে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। লিটন ও মিরাজের ১৫৯ রানের জুটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। তাতে আফগানিস্তানের সামনে দাঁড়ায় ৪৭৯ রানের কঠিন লক্ষ্য।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। এবাদত হোসেনের বলে আবদুল মালিক ২ রান করে বোল্ড হন। পরে হাসান মাহমুদের শিকার হয়ে ১৯ রানে ফেরেন শাহিদুল্লাহ। ২৮ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া আফগানিস্তানকে সামাল দেন রহমত শাহ ও সেদিকউল্লাহ আতাল। দুজনের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা।

রহমতকে ফেরানোর আগে অবশ্য দুটি সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে স্লিপে তাঁর ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান তামিম। পরে রান আউটের সুযোগও কাজে লাগানো যায়নি। জীবন পেয়ে হাফ সেঞ্চুরি করেন আফগান অধিনায়ক। তবে দিনের শেষ ভাগে এবাদত হোসেনের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫১ রান করা রহমত। তাতে ভাঙে আতালের সঙ্গে তার ৮২ রানের জুটি।

দিন শেষে ১২৬ বলে একটি করে চার ও ছক্কায় ৩৫ রানে অপরাজিত সেদিকউল্লাহ আতাল। তার সঙ্গে ১৯ রানে ব্যাট করছেন হাশমাতউল্লাহ শাহিদি। বাংলাদেশের হয়ে এবাদত ৩২ রানে ২টি এবং হাসান মাহমুদ ৩১ রানে ১টি উইকেট নিয়েছেন।

চতুর্থ দিন শেষে আফগানিস্তানের সামনে সমীকরণ পরিষ্কার। জিততে হলে শেষ দিনে করতে হবে আরও ৩৪৭ রান, হাতে আছে ৭ উইকেট। ড্র করতে হলেও পুরো দিন ব্যাটিং করতে হবে স্বাগতিকদের। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য দ্রুত উইকেট তুলে নিয়ে আবুধাবিতে টেস্ট জয় নিশ্চিত করা।

১

ইসরায়েলের নির্দেশনায় বাংলাদেশসহ ৩১ দেশের ক্রু বাদ দিচ্ছে এয়ার ফ্রান্স

২

শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান

৩

লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের

৪

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

৫

সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিলে থাকার ছবি দেখালেন নুর

৬

যুক্তরাজ্যে আশ্রয় জালিয়াতির অভিযোগ, তদন্তে শতাধিক আবেদন

৭

টেকসই উদ্ভাবনে পোশাকশিল্পের ১২ উদ্যোগকে পুরস্কার দেবে বিজিএমইএ

৮

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

৯

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, সর্বোচ্চ ৩২ জন ঢাবির

১০

হার্নিয়ার অস্ত্রোপচার করতে গিয়ে যুবকের দেহে জরায়ু, ডিম্বনালি

১১

জ্ঞানেশের পর মোদি-অমিতের পালা, থামানো যাবে না: রাহুল

১২

কক্সবাজার সৈকতে পাঁচ টন প্লাস্টিকের ‘দানব’

১৩

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত

১৪

এএফসি চ্যালেঞ্জ লিগে বড় স্বপ্ন নিয়ে কুয়েতের পথে ফর্টিস

১৫

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি শাসনের প্রথম দিনেই ২৭৮ পিটিআইকর্মী আটক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত