২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের মনোনীতদের তালিকা প্রকাশ ইউজিসির

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, সর্বোচ্চ ৩২ জন ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেতে যাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের এসব শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তালিকায় সবচেয়ে বেশি ৩২ জন শিক্ষার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে ১৭৮ জন, ২০২০ শিক্ষাবর্ষে ১৪১ জন এবং ২০২১ শিক্ষাবর্ষে ১৫০ জন শিক্ষার্থী এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিন শিক্ষাবর্ষ মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৬৯।

নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থী ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং একটি সম্মাননাপত্র পাবেন।

তালিকায় সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। ২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষের তালিকায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন করে শিক্ষার্থী রয়েছেন। ২০২১ শিক্ষাবর্ষে এ দুটি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রিমিয়ার ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির একজন করে শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষ থেকে ১১ জন, ২০২০ শিক্ষাবর্ষ থেকে ১০ জন এবং ২০২১ শিক্ষাবর্ষ থেকে ১১ জন রয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষার্থীরা হলেন মুহি উদ্দিন (আরবি), মো. মুদাসসির হোসেন আকিব (পরিসংখ্যান), আবদুর রহমান মজুমদার (আইন), মো. আকিদুর রহমান (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), শেখ আতিয়া ইসলাম (অর্থনীতি), ফারিয়া তাসনিম (ফার্মেসি), স্বপ্নিল সায়ন সাহা (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং), জারিন তাসনিম (সমুদ্রবিজ্ঞান), শায়ান শাহরিয়ার (জেনেটিক ইঞ্জিনিয়ারিং), ইশিতা সারমিন সায়মা (শিল্পকলার ইতিহাস) ও দেবলীনা সরকার মেধা (চিকিৎসাবিজ্ঞান)।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন আবদুল্লাহ মাহমুদ নাজিব (আরবি), তাহসিন লুবাবা (আইন), মো. আসিফুল ইসলাম (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), মারুফ হাসান রুমি (লোকপ্রশাসন), নাজিফা তাবাসসুম (ফার্মেসি), মো. তানভীর আলম (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), মোসা. তানিয়া আলিম শম্পা (সমুদ্রবিজ্ঞান), শেখ সুনজিদ আহমেদ (উদ্ভিদবিজ্ঞান), ইমরান হাসাম (গ্রাফিক ডিজাইন) ও মাইশা মালিহা (চিকিৎসাবিজ্ঞান)।

২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন জবা রানী বিশ্বাস (নৃত্য), সাদিয়া আনজুম জুমানা (ফলিত গণিত), রুবাইয়াত হাসান সাওন (আইন), বিল্লাল হোসেন (ফিন্যান্স), নওশীন শারমিলা ঋতু (অপরাধবিজ্ঞান), রাশমিয়া নার্গিস রাইদা (ফার্মেসি), ফারশিদ রেজা (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং), মো. মিনহাজুল ইসলাম (ভূগোল ও পরিবেশ), সময়িতা সরকার তুলি (জেনেটিক ইঞ্জিনিয়ারিং), জাহিদুল ইসলাম (শিল্পকলার ইতিহাস) এবং কাজী মো. শায়মুল রেজা (চিকিৎসাবিজ্ঞান)।

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক বিশ্ববিদ্যালয় পর্যায়ে অসাধারণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। মনোনীত শিক্ষার্থীদের জন্য এটি উচ্চশিক্ষায় কৃতিত্বের একটি গুরুত্বপূর্ণ সম্মাননা।

১

সর্বকালের সেরা বিতর্কে মেসির ওপরে পেলেকে রাখলেন রোমারিও

২

পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিন জাতীয় কমিটি বাতিলের দাবি

৩

ড্রয়ে হতাশ শান্ত, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে চান

৪

পরাজয়ের কিনারায় অবিশ্বাস্য প্রতিরোধের গল্প

৫

আইনি লড়াই কি পাখতুনখোয়ার ক্ষমতায় ফেরাবে পিটিআইকে

৬

বিক্ষোভে ভিন্ন আচরণ করে বিরোধীদের বিভক্ত করছে সরকার: সিজেপি প্রতিষ্ঠাতা

৭

আফগানিস্তানে বিবিসির এফএম সম্প্রচার বন্ধ করল তালেবান

৮

মিষ্টির শূন্য আসনে ভোট দিতে পারবে না জামায়াত জোট

৯

সৌদির বিমানবন্দরে অচলাবস্থা, ঢাকার ৮২ ফ্লাইট ব্যাহত

১০

লালমনিরহাটে প্রশাসনের নির্দেশে প্রধান শিক্ষকের যোগদান ঘিরে সংঘর্ষ, আহত ১৩

১১

সাতক্ষীরায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১২

মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

সরকারি স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৪

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

এনসিপিতে ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’, শীর্ষ পদে আসছেন চার নেতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত