খেলা

কাদসিয়ার কাছে তিন গোলে হারল ফর্টিস

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে হার দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশের ফর্টিস এফসি। শনিবার রাতে কুয়েতের হাওয়াল্লির মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক কাদসিয়া এসসির কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের ক্লাবটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফর্টিস। পঞ্চম মিনিটে অনন্ত তামাংয়ের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোল পাওয়া হয়নি তাদের। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাদসিয়া। পেনাল্টি থেকে হামজা খাবারের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে কাদসিয়া। তবে ফর্টিসের গোলরক্ষক সুজান পেরেরার কয়েকটি দুর্দান্ত সেভে আর গোল পায়নি তারা। ফলে এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কুয়েতের ক্লাবটি। ম্যাচের ৭১ মিনিটে হামজা খাবারের পাস থেকে গোল করে কাদসিয়ার ব্যবধান দ্বিগুণ করেন আইয়ুব লাখদার। নির্ধারিত সময়ের শেষ দিকে আবদাল্লাহ আহমেদ আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই হারে গ্রুপ পর্বে পয়েন্টশূন্য থেকে যাত্রা শুরু হলো ফর্টিসের। পরের ম্যাচে ভারতের এফসি গোয়ার মুখোমুখি হবে বাংলাদেশের দলটি। অন্যদিকে, নিজেদের পরবর্তী ম্যাচে তাজিকিস্তানের রেগার-তাদআজের বিপক্ষে খেলবে কাদসিয়া।

১

কালো পোশাকে সাহসী লুকে নুসরাত ফারিয়া

২

অন্তর্বাসের দাম ৬১৭ কোটি টাকা, কি দিয়ে তৈরি

৩

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর দিলেন নির্মাতা

৪

‘কোনো সাধারণ মেয়ে হলে সুইসাইড করত’, বিকৃত ভিডিও নিয়ে পরীমনি

৫

প্রধানমন্ত্রী আসছেন, রং করা হলো ব্রিটিশবিরোধী বিপ্লবীদের আবক্ষ মূর্তি

৬

কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে লুটপাট

৭

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর

৮

কুলা-হাঁড়ি ও তালপাখায় মাতৃত্বের গল্প, আমলাপাড়ায় ১৪৪ বছরের শারদীয় আবহ

৯

সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিতর্কিতদের সরিয়ে কী বার্তা দিচ্ছে বিএনপি

১১

চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে পারেন পুতিন, ট্রাম্প ও শি

১২

নতুন পে-স্কেলে বাড়তি বেতন কোন মাসে শুরু, আপাতত পুরোনো হারে ভাতা

১৩

ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল

১৪

সরকারি ছুটি সবচেয়ে বেশি নেপালে, বাংলাদেশ কততম

১৫

তরুণ উদ্যোক্তারা পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা, আবেদন ১ নভেম্বর থেকে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত