বিনোদন

কালো পোশাকে সাহসী লুকে নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০১:১০
 ছবি:

কালো পোশাকে ভিন্নধর্মী সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রকাশিত তাঁর কয়েকটি ছবি ঘিরে ভক্তদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ প্রশংসা করছেন তাঁর ফ্যাশন স্টাইলের, আবার কেউ জানিয়েছেন নেতিবাচক মন্তব্য।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন নুসরাত ফারিয়া। এতে তাঁর পরনে দেখা গেছে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুট, তার ওপর ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল ও বড় হুপ কানের দুল। পরিপাটি করে খোঁপায় বাঁধা চুলে তাঁর সাজে যোগ হয়েছে ভিন্ন মাত্রা।

নতুন সাহসী লুকে ফারিয়া - The Press

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ তাঁর এই মন্তব্যের পর পোশাকের পাশাপাশি নতুন লুকে নিজের ভিন্নধর্মী উপস্থিতিও আলোচনায় এসেছে।

ছবিগুলো প্রকাশের পর অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তাঁর সাজ ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। একজন অনুসারী মন্তব্য করেছেন, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক।’ আরেক ভক্ত লিখেছেন, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।’

ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও ছবিগুলো নিয়ে সাড়া পেয়েছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে নতুন ফ্যাশন লুকের কারণে আবারও বিনোদন অঙ্গনের আলোচনায় উঠে এসেছেন তিনি।

লিফটে বো*ল্ড ফটোশুটে ধরা দিলেন নুসরাত ফারিয়া NusratFaria

এর আগে শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাওয়ার ঘটনা নিয়েও আলোচনায় এসেছিলেন নুসরাত ফারিয়া। ওই ঘটনা নিয়ে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছিলেন তিনি।

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। এম এইচ খোকন পরিচালিত ‘লজ্জা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটি ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।

এর আগে স্যাটায়ার ক্যাপশনে নীল সমুদ্রে কালো পোশাকে নরম রোদের সকালে ‘উষ্ণতা’ ছড়ান নুসরাত ফারিয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি ছবি আপলোড করেন তিনি। বিচপাড়ে ছবিগুলো তুলেছেন এই অভিনেত্রী। তবে জায়গার নাম উল্লেখ করেননি।
ছবিতে দেখা গেছে, নীল সমুদ্রে কালো ব্রালেট ও শর্টসে উষ্ণতা ছড়াচ্ছেন গ্ল্যামারাস এ অভিনেত্রী। এ সময় তার চোখে-মুখে ছিল মিষ্টি হাসির আভা। জনপ্রিয় এ তারকা ছবি পোস্ট করে রহস্যময় ক্যাপশনে লেখেন, ‘তোমার চোখের জন্য এটা অনেক বেশি কিছু। তাহলে স্কল করো প্রিয়।’ এ ক্যাপশন কাকে বা কাদের উদ্দেশে লেখা এ বিষয় ধোঁয়াশাই রেখেছেন।

তার এই বোল্ড লুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মাঝে। একজন ভক্ত কমেন্টস সেকশনে ‘বেঙ্গুলি বিউটি’ বলে প্রশংসা করেন। তানজিলা আক্তার নাদিয়া নামে একজন নেটিজেন লিখেছেন, ‘অসাধারণ।’ এফএম সুয়েতি আলি লিখেছেন, ‘অনেক অনেক সুন্দর, অনেক দারুণ।’ অন্যদিকে কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছে নায়িকাকে। 

নীল জলে কালোতে ‘উষ্ণ’ নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়াকে সবসময়ই সরব থাকতে দেখা যায় ফেসবুকে। কখনও নিজের ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। কখনও বা নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলো তুলে ধরেন।

দীর্ঘ সময় ধরে শোবিজে কাজ করা নুসরাত ফারিয়া শুধু চলচ্চিত্রেই নয়, সংগীতেও রেখেছেন তার দক্ষতার ছাপ। তার গাওয়া ‘পটাকা’ এবং ‘বুম বুম’ গানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলেছে। তিনি বিভিন্ন সামাজিক ইস্যুতে তার অবস্থান তুলে ধরেন এবং তরুণদের অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হন।

১

মোহামেডানের ড্র, কিংসের জয়

২

ফোডেনের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটির গোল উৎসব

৩

৭ গোলের নাটকীয় লড়াইয়ে লিভারপুলের জয়

৪

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি

৫

মহানবমী পালন: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর

৬

বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে আরএসএস প্রধানের হুঁশিয়ারি

৭

পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি: শান্তিচুক্তির সঙ্গে অসামঞ্জস্যের প্রশ্ন

৮

টোকিওতে বৈঠকে বসছেন তারেক-তাকাইচি, বিনিয়োগ ও বাণিজ্যে গুরুত্ব

৯

বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি: যুক্তরাজ্যের প্রতিবেদন

১০

গোয়ার কাছে হেরে ফর্টিসের বিদায়

১১

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

১২

ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

১৩

৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো

১৪

সৌদি আরবের রাজধানীতে বিস্ফোরণ

১৫

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত