কি লিখেছেন

ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের সরে দাঁড়ানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। সোমবার বিকেলে ফেসবুকে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ক্ষমতাবিষয়ক একটি উদ্ধৃতি পোস্ট করেন তিনি। পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টা ৩৪ মিনিটে দেওয়া পোস্টে নুসরাত খান লেখেন, ‘Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.’

উদ্ধৃতিটির বাংলা অর্থ, ‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের সামর্থ্য। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য যে শক্তি প্রয়োজন, ক্ষমতা হলো সেটিই।’

তবে ইশরাকের পদত্যাগের সঙ্গে উদ্ধৃতিটির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নুসরাত খানের পোস্টে কিছু উল্লেখ করা হয়নি।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার একটি ভিডিও প্রকাশের পর তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, মাদক সেবন ও বিক্রির আখড়া উচ্ছেদ এবং মাদক সরবরাহের চক্র ভেঙে দেওয়াই ছিল তার অভিযানের উদ্দেশ্য। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে চেয়েছিলেন বলেও জানান তিনি।

ইশরাকের অভিযোগ, অভিযানের মূল উদ্দেশ্যের বদলে গণমাধ্যমে ‘অস্ত্র’, ‘ইশরাক’ ও ‘অস্ত্র উঁচিয়ে অভিযান’-এর মতো বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যম বিভ্রান্তিকর বয়ান তৈরি করে সংবাদ প্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি।

গণমাধ্যমের এমন প্রচারকে পদ ছাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে ইশরাক বলেন, এ পরিস্থিতিতে দল ও সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাননি তিনি। প্রধানমন্ত্রীর ইতিবাচক কর্মকাণ্ড যেন আড়ালে না পড়ে, সে বিবেচনা থেকেই স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাদকের আস্তানা ও সরবরাহকারীদের শনাক্ত করতে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ইশরাক। একই সঙ্গে দেশ ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখার উদ্যোগে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

১

মোহামেডানের ড্র, কিংসের জয়

২

ফোডেনের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটির গোল উৎসব

৩

৭ গোলের নাটকীয় লড়াইয়ে লিভারপুলের জয়

৪

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি

৫

মহানবমী পালন: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর

৬

বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে আরএসএস প্রধানের হুঁশিয়ারি

৭

পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি: শান্তিচুক্তির সঙ্গে অসামঞ্জস্যের প্রশ্ন

৮

টোকিওতে বৈঠকে বসছেন তারেক-তাকাইচি, বিনিয়োগ ও বাণিজ্যে গুরুত্ব

৯

বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি: যুক্তরাজ্যের প্রতিবেদন

১০

গোয়ার কাছে হেরে ফর্টিসের বিদায়

১১

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

১২

ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

১৩

৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো

১৪

সৌদি আরবের রাজধানীতে বিস্ফোরণ

১৫

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত