ফেসবুক পোস্টে কি লিখেছেন অমি

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর দিলেন নির্মাতা

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

শারদীয় দুর্গাপূজার ছুটির শুরুতেই ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর দিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। জনপ্রিয় এই ধারাবাহিকের পঞ্চম সিজনের নতুন চ্যাপ্টার ১৬ নির্ধারিত সময়ের দুই দিন আগেই মুক্তি পাচ্ছে। সাধারণত বৃহস্পতিবার নতুন পর্ব প্রকাশ করা হলেও এবার মঙ্গলবারই দেখা যাবে পর্বটি।

নির্মাতার ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টার। সোমবার ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কাজল আরেফিন অমি। পোস্টে তিনি লেখেন, ‘২০ তারিখ থেকে ছুটি শুরু। তাই এদিনই রিলিজ হবে “ব্যাচেলর পয়েন্ট” চ্যাপ্টার-১৬ বঙ্গতে। সবাই রেডি তো?’

অমির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন সিরিজটির ভক্তরা। নতুন পর্বে কী ঘটবে, তা নিয়ে চলছে নানা জল্পনা। কেউ অপেক্ষায় আছেন পাশা ভাইয়ের নতুন কর্মকাণ্ড দেখার, আবার কেউ আগ্রহী ইংলিশ লেবুর কাণ্ডকারখানা নিয়ে। কাবিলা, নেহাল, আরেফিন, জাকির, বাচ্চু স্যার ও মতলবকে ঘিরেও দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।

নতুন পর্বের চমক সম্পর্কে জানতে চাইলে নির্মাতা অমি ক্ষুদেবার্তায় বলেন, ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। ভরপুর অ্যাকশন থাকবে এবার।’

শহুরে ব্যাচেলরদের দৈনন্দিন জীবন, বন্ধুত্ব, প্রেম, হাসি-কান্না ও বিচিত্র সব ঘটনাকে কেন্দ্র করে কয়েক বছর আগে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনা ও প্রযোজনায় ধারাবাহিকটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এখন চলছে এর পঞ্চম সিজন।

সিরিজটির জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), জিয়াউল হক পলাশ (কাবিলা), তৌসিফ মাহবুব (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। এ ছাড়া অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শামীমা নাজনীন, মুসাফির সৈয়দ বাচ্চু ও মালু দেওয়ানসহ অনেকে।

বঙ্গের পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। নতুন চ্যাপ্টারে অ্যাকশনের প্রতিশ্রুতি আর পরিচিত চরিত্রগুলোর নতুন কর্মকাণ্ড নিয়ে দর্শকদের অপেক্ষা এখন মঙ্গলবারের পর্ব ঘিরে।

১

মোহামেডানের ড্র, কিংসের জয়

২

ফোডেনের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটির গোল উৎসব

৩

৭ গোলের নাটকীয় লড়াইয়ে লিভারপুলের জয়

৪

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি

৫

মহানবমী পালন: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর

৬

বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে আরএসএস প্রধানের হুঁশিয়ারি

৭

পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি: শান্তিচুক্তির সঙ্গে অসামঞ্জস্যের প্রশ্ন

৮

টোকিওতে বৈঠকে বসছেন তারেক-তাকাইচি, বিনিয়োগ ও বাণিজ্যে গুরুত্ব

৯

বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি: যুক্তরাজ্যের প্রতিবেদন

১০

গোয়ার কাছে হেরে ফর্টিসের বিদায়

১১

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

১২

ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

১৩

৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো

১৪

সৌদি আরবের রাজধানীতে বিস্ফোরণ

১৫

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত