সাফ চ্যাম্পিয়নশিপ

ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চার গোলের জয়ের রাতে আলাদা করে নজর কেড়েছেন ফারহান আলী ওয়াহিদ। একক নৈপুণ্যে একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে তাঁর করা দৃষ্টিনন্দন গোলটি মুগ্ধ করেছে দর্শকদের। মুগ্ধ হয়েছেন বাংলাদেশের কোচ টমাস ডুলিও। ম্যাচ শেষে তরুণ এই ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ কোচ বলেছেন, এমন গোল করা মোটেও সহজ নয়।

বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের ৫৩তম মিনিটে ফারহানের ব্যক্তিগত নৈপুণ্যে পাওয়া গোলটি ছিল জয়োৎসবের অন্যতম আকর্ষণ। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে শ্রীলঙ্কার তিন-চারজন ডিফেন্ডারকে ড্রিবল করে কাটিয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে গ্যালারিতে ছড়িয়ে দেন উচ্ছ্বাস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফারহানের গোল নিয়ে প্রশ্ন করা হলে ডুলি বলেন, ‘যেভাবে সে ওই তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল, তা সত্যিই অসাধারণ ছিল, অবিশ্বাস্য। এরপর শট নেওয়াটাও খুব কঠিন ছিল, কিন্তু সেটা দারুণ হয়েছে।’

নিজের কোচিং ক্যারিয়ারে দেখা অন্যতম সেরা গোল কি না, এমন প্রশ্নেও ফারহানের প্রশংসা করেন ডুলি। তাঁর কথায়, ‘হ্যাঁ, অবশ্যই। যেভাবে সে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল, তা সত্যিই অসাধারণ। এরপর শট নেওয়াটাও খুব কঠিন ছিল, কিন্তু সে দারুণভাবে করেছে। সব মিলিয়ে চমৎকার ছিল।’

শুধু ফারহানের গোল নয়, পুরো দলের পারফরম্যান্সেই সন্তুষ্ট বাংলাদেশের কোচ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলোয়াড়দের মনোযোগ, আক্রমণাত্মক ফুটবল ও দলীয় সমন্বয়ে গর্বিত তিনি।

ফারহানের গোলের পাশাপাশি হামজা চৌধুরীর একটি ব্যাকহিল পাসের কথাও বিশেষভাবে উল্লেখ করেন ডুলি। তাঁর মতে, সেই পাস থেকে গোল হলে ম্যাচে আরও একটি দৃষ্টিনন্দন মুহূর্তের জন্ম হতো। রাকিব হোসেনের গোলেও মুগ্ধ কোচ।

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ডুলি বলেন, ‘ভাবুন তো, হামজার ব্যাকহিল পাসটি যদি কাজে লাগত, তাহলে কী ধরনের গোল হতো! রাকিবও দারুণ একটি গোল করেছে। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত খেলোয়াড়েরা যেভাবে খেলেছে, তাতে আমরা খুশি ও গর্বিত হতে পারি।’

শ্রীলঙ্কাকে চার গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ওঠার পর এখন বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। ১৪ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ফারহানের এমন আত্মবিশ্বাসী পারফরম্যান্স নকআউট পর্বেও বাংলাদেশের আক্রমণভাগে বাড়তি শক্তি জোগাবে বলে আশা সমর্থকদের।

১

ব্রিটেনে ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তি, দুই ইরানি দোষী সাব্যস্ত

২

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়সসীমা এক করল সরকার

৩

ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

৪

বিশ্বব্যাপী মার্কিন সামরিক হস্তক্ষেপের ২৫ বছর

৫

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

৬

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৮

গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা

৯

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন ৪ হাজারের বেশি

১০

বাকলিয়ায় যুবককে নৃশংসভাবে হত্যা, গ্রেপ্তার ২

১১

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রষ্ঠানে কত দিন

১২

মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

১৩

কাপাসিয়ায় সড়কে নাশকতার চেষ্টা: আ.লীগ-যুবলীগের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের

১৫

কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }