৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে যেখানে শেষ করেছিলেন, আজ জোহানেসবার্গে যেন সেখান থেকেই শুরু করলেন তাওহিদ হৃদয়। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সেই ইনিংসের পর আজ প্রথমবার দক্ষিণ আফ্রিকায় ব্যাট করতে নেমেই ১৩৭ রানের ইনিংস খেললেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। জোহানেসবার্গের আগে বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্টেও বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন হৃদয়। সেই হৃদয় আজ ভেঙেছেন কিছু রেকর্ড, গড়েছেন দারুণ কিছু কীর্তিও।

.
৫১৫
.

টেস্টে তাওহিদ হৃদয়ের রান। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত ইনিংসেই ৫০০ রানের মাইলফলক পেরোলেন হৃদয়। প্রথম সাত ইনিংসে সবচেয়ে বেশি রান ভারতের বিনোদ কাম্বলির (৬৭৩)। হৃদয় আছেন যৌথভাবে সাত নম্বরে। বাংলাদেশের আগের রেকর্ড মুমিনুল হকের—৪১১ রান।

সবচেয়ে কম ইনিংসে ৫০০ ছোঁয়ার রেকর্ডটা ভাগাভাগি করছেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও ভারতের বিনোদ কাম্বলি। দুজনই ৫ ইনিংসেই ৫০০ ছুঁয়েছেন।

.হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন.
৪৬১
.
টেস্টে সর্বশেষ তিন ইনিংসে তাওহিদ হৃদয়ের রান। টেস্টে টানা তিন ইনিংসে যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। আগের রেকর্ড মুশফিকুর রহিমের—৩১৫ রান।
.
১৩৭
.
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে মাহমুদুল হাসানের পাশে বসলেন তাওহিদ হৃদয়। ২০২২ সালে ডারবানে ১৩৭ করেছিলেন মাহমুদুল।
.
২
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ টেস্টেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন তাওহিদ হৃদয়।
.
২০৬
হৃদয়-লিটনের জুটি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১৩৮, ২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে জাকের-মিরাজের।
.
৩২৭/৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৩২৬, ২০১৫ সালে চট্টগ্রামে।

১

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

২

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

৩

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

৪

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

৫

মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি

৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, বাংলাদেশের আরও দুই নারী

৭

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

৮

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়

৯

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

১০

নয় মাসে ফেরা সেন্টমার্টিনের প্রকৃতি আবারও বিপর্যয়ের শঙ্কায়

১১

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরার ইন্টারনেট অফিসে গুলি, আহত ২

১২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

১৩

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১৪

হৃদয়ের সেঞ্চুরি ও লিটনের অপরাজিত ৯২, প্রথম দিন বাংলাদেশের

১৫

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }