প্রাকৃতিকভাবেই সেন্টমার্টিনের মূল ভূখণ্ড অত্যন্ত নরম ও দুর্বল

নয় মাসে ফেরা সেন্টমার্টিনের প্রকৃতি আবারও বিপর্যয়ের শঙ্কায়

নুপা আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

নয় মাস পর্যটকশূন্য থাকায় সাগরলতায় ঢেকেছে বালিয়াড়ি, ফুলে ফুলে সেজেছে প্রবেশপথ, সবুজ কেয়াবনে ফিরেছে প্রাণ। উন্নতি হয়েছে সমুদ্রের পানির গুণগত মানেরও। অথচ দ্বীপটির ধারণক্ষমতার কয়েক গুণ বেশি মানুষের চাপ সামলাতে এবার প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। অপরিকল্পিত স্থাপনা, বর্জ্য দূষণ ও উপকূলীয় ভাঙনের মধ্যেই এমন সিদ্ধান্তে দেশের একমাত্র প্রবালদ্বীপের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ।

দ্বীপ ঘুরে সরেজমিনে দেখা যায়, নীল সমুদ্রের বুকে সবুজের এক টুকরো দ্বীপ। বালিয়াড়িজুড়ে ছড়িয়ে পড়েছে সাগরলতা। ফুটেছে নানা প্রজাতির ফুল। সবুজ কেয়াগাছে ধরেছে ফল। কোথাও সারি সারি নারিকেলগাছ, কোথাও উপকূলের প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কেয়াবন। স্বচ্ছ নীল পানির নিচে দৃশ্যমান প্রবালও যেন নতুন করে জানান দিচ্ছে দ্বীপের প্রাণবৈচিত্র্যের কথা। কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন এখন এমনই এক সবুজ-সুন্দর রূপে সেজেছে।

দীর্ঘ নয় মাস পর্যটকদের আনাগোনা না থাকায় বদলে গেছে দ্বীপের চিত্র। একসময় ময়লা-আবর্জনায় নোংরা থাকা প্রবেশপথ এখন সাগরলতা, ফুল ও কেয়াগাছে ঘেরা। পর্যটকশূন্য সময়ে প্রকৃতি অনেকটাই নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। এমনকি সমুদ্রের পানির গুণগত মানেও উন্নতি ঘটেছে বলে উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়।

প্রতিবেশগত ঝুঁকিতে থাকা সেন্টমার্টিন দ্বীপের সর্বোচ্চ ধারণক্ষমতা ৪ থেকে ৫ হাজার মানুষ। অথচ পর্যটন মৌসুমে প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক আসার অনুমতি দেওয়া হয়েছে। এর সঙ্গে দ্বীপের স্থায়ী বাসিন্দা, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য মানুষের সংখ্যা যুক্ত হলে প্রতিদিন সেখানে অবস্থানকারীর সংখ্যা প্রায় ১৬ হাজারে পৌঁছাতে পারে। অর্থাৎ দ্বীপটির ধারণক্ষমতার তিন গুণেরও বেশি মানুষের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ভূপ্রকৃতি গবেষণাকারী বিভিন্ন সংস্থার তথ্যমতে, প্রাকৃতিকভাবেই সেন্টমার্টিনের মূল ভূখণ্ড অত্যন্ত নরম ও দুর্বল। প্রায় ৮ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটির চারপাশ প্রবাল পাথর, সামুদ্রিক বালু, শামুক-ঝিনুকের খোলস ও পাললিক শিলা দিয়ে গঠিত। মূল ভূখণ্ডে রয়েছে বেলে কাদা মাটি, সামুদ্রিক পলি ও চুনাপাথর। ফলে দ্বীপটির বর্জ্য ধারণক্ষমতা খুবই কম এবং এটি ভারী অবকাঠামোর চাপ সহ্য করার উপযোগী নয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. গোলাম কিবরিয়া বলেন, 'সেন্টমার্টিনে মূলত কোনো মাটি নেই বললেই চলে। দ্বীপটির ভূখণ্ড বালু, চুনাপাথর ও প্রবাল দিয়ে গঠিত।'

পরিবেশ অধিদপ্তর ও টেকনাফ উপজেলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সেন্টমার্টিনে বাসিন্দা ছিলেন প্রায় ৮ হাজার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১০ হাজারে। একই সময়ে হোটেল-রিসোর্টের সংখ্যা ৫০টির মতো থেকে বেড়ে ২৫০টির বেশি স্থাপনায় পৌঁছেছে। এর মধ্যে ১০ থেকে ১২টি বহুতল ভবনও রয়েছে।

তথ্য অনুযায়ী, ২০১৫ সালে দ্বীপের বসতবাড়ি ও আবাসিক এলাকা ছিল ৪৫ দশমিক ২৬ হেক্টর। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮৬ দশমিক ১৩ হেক্টর। বিপরীতে কৃষিজমি ৯৭ হেক্টর থেকে কমে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৬ হেক্টরে। তখনকার শতাধিক দোকানের জায়গায় এখন গড়ে উঠেছে ছয় শতাধিক দোকান।

অথচ এসব স্থাপনা ও অপরিকল্পিত কর্মকাণ্ডের অনেক আগেই ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করেছিল সরকার।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, 'দ্বীপে স্থায়ী বাসিন্দা ও সরকারি কর্মচারী মিলিয়ে প্রায় সাড়ে ১১ হাজার মানুষ নিয়মিত বসবাস করেন। অন্তর্বর্তী সরকার বছরে দুই মাস প্রতিদিন দুই হাজার পর্যটক আসার অনুমতি দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার সাড়ে চার মাসের জন্য দ্বীপটি উন্মুক্ত করে প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক আসার অনুমোদন দিয়েছে।' তিনি বলেন, '৫ নভেম্বর জাহাজ চলাচল শুরু হলেও পর্যটন মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় এখন গড়ে প্রতিদিন দেড় হাজার পর্যটক আসছেন। ডিসেম্বরের শুরুতে প্রতিদিন অনুমোদিত সাড়ে তিন হাজার পর্যটক আসতে পারেন বলে আশা করা হচ্ছে।'

অথচ চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের একটি গবেষক দল সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের প্রভাব নিয়ে গবেষণা করেছে। তাদের সমীক্ষায় দেখা গেছে, দীর্ঘ নয় মাস পর্যটন বন্ধ থাকায় সমুদ্রের পানির গুণগত মানের লক্ষণীয় উন্নতি ঘটেছে।

গবেষক দলের সদস্য অধ্যাপক ড. মো. জোবায়ের আলম জানান, মানুষের সমাগম ও জাহাজ চলাচল বন্ধ থাকায় সমুদ্রের পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বেড়েছে। বর্জ্য ও দূষণ কমে যাওয়ায় সামুদ্রিক প্রতিবেশব্যবস্থা স্বাভাবিক ভারসাম্য ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে।

তবে এই গবেষণার ফলাফল সামনে আসার পরও চলতি বছর রাত্রিযাপনের সুবিধাসহ প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, 'উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত ৩০ অক্টোবরের প্রজ্ঞাপনে পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। প্রথমে পর্যটকদের কাছ থেকে ১০০ টাকা করে পরিবেশ ফি নেওয়ার সিদ্ধান্ত হলেও পরে মন্ত্রণালয় তা বাতিল করে দেয়।' তিনি আরও বলেন, 'সেন্টমার্টিন নিয়ে সরকারের একটি মহাপরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণ দিয়ে বিকল্প পেশায় দক্ষ করা এবং পরবর্তী সময়ে তাদের টেকনাফ বা অন্য কোথাও স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।'

সেন্টমার্টিনের ধারণক্ষমতা নিয়ে প্রায় এক যুগ আগে গবেষণা করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, 'বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী, সেন্টমার্টিনে পর্যটকসহ সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ অবস্থান করতে পারে। এর মধ্যে পর্যটকের সংখ্যা এক হাজার থেকে ১ হাজার ২০০-এর মধ্যে সীমিত রাখা উচিত।'

সেন্টমার্টিনকে সাধারণ পর্যটন এলাকা হিসেবে বিবেচনা করা বড় ভুল উল্লেখ করে তিনি বলেন, 'এটিকে সংরক্ষিত বিশেষ পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলা উচিত। গবেষক ও পরিবেশকর্মীসহ নির্দিষ্ট শ্রেণির মানুষকে উচ্চ ফি দিয়ে সেখানে প্রবেশের সুযোগ দেওয়া যেতে পারে।'

পরিবেশ ফি বাতিলের সমালোচনা করে তিনি বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সংরক্ষণের জন্য পর্যটকদের কাছ থেকে ফি নেওয়া হয়। কিন্তু আমাদের দেশে সস্তা জনপ্রিয়তার লোভে তা বাতিল করা হয়েছে।' তিনি আরও বলেন, 'হাজার হাজার মানুষের চাহিদা মেটাতে দ্বীপে শত শত নলকূপ ও পানির মোটর বসানো হয়েছে। এতে মিষ্টি পানির স্তর দ্রুত কমে যাচ্ছে। একই সঙ্গে হোটেল ও ঘরবাড়ির দৈনিক হাজার হাজার লিটার তরল বর্জ্য সরাসরি সাগরে মিশছে। এতে সমুদ্রের তলদেশের জীবন্ত প্রবাল, সামুদ্রিক শৈবাল ও মাছের আবাসস্থল মারাত্মক হুমকির মুখে পড়ছে। কোথাও কোথাও নতুন করে উপকূলীয় ভাঙনও দেখা দিয়েছে।'

সরেজমিনে দ্বীপ ঘুরে গবেষকের বক্তব্যের সঙ্গে মিলে যায় এমন চিত্র দেখা গেছে। প্রাকৃতিকভাবে উপকূলকে সুরক্ষা দেওয়া কেয়াবনের বড় অংশ এখন উজাড়। মূল সড়কের দুই ধারে এবং পশ্চিম তীর ঘেঁষে দক্ষিণের দিকে কেয়াবন কেটে তৈরি হয়েছে ইটের বেষ্টনী, ইটের বাঁধ, রিসোর্ট, রেস্তোরাঁ ও অসংখ্য দোকানপাট।

এ ছাড়া দ্বীপের উত্তর, উত্তর-পূর্ব ও পশ্চিম সৈকতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরপাড়া, ডেইলপাড়া, পশ্চিমপাড়া, নজরুলপাড়া ও পূর্বপাড়ায় সাগরের ঢেউয়ের আঘাত এবং স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচুতে জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় বালিয়াড়ি ধসে যাচ্ছে। ভাঙনের তীব্রতায় ডেইলপাড়া ও উত্তরপাড়ার একাংশ অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে। সৈকতের শত শত নারিকেলগাছ ও কেয়াবন শিকড়সহ উপড়ে সাগরে বিলীন হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল বলেন, 'প্রাকৃতিক সম্পদের নির্দিষ্ট ধারণক্ষমতা অতিক্রম করলে সেন্টমার্টিনে বড় ধরনের মহাবিপর্যয় ঘটতে পারে। দ্বীপটি রক্ষায় দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন, স্থায়ী বাসিন্দাদের মূল ভূখণ্ডে স্থানান্তর এবং কঠোর নীতিমালার মাধ্যমে পর্যটকদের যাতায়াত সীমিত করা জরুরি।'

কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মইনুল হাসান পলাশ বলেন, 'পরিকল্পনাহীনতায় পর্যটনের বিশাল সম্পদ এই ছোট ভূখণ্ডটি ধ্বংসের পথে। সরকার ও অংশীজনদের মনে রাখতে হবে, দ্বীপ বাঁচলেই পর্যটন বাঁচবে।' তিনি বলেন, 'বিচ্ছিন্ন এই প্রাকৃতিক দ্বীপে পর্যটন হতে হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব। এখানে ভ্রমণকারীরা বিলাসবহুল নাগরিক সুবিধা খুঁজবেন না। আপাতত পর্যটকদের নৌকায় দ্বীপের চারপাশ ঘুরিয়ে নির্দিষ্ট পয়েন্টে নামার সুযোগ দিয়ে একই দিনে ফিরিয়ে আনা দরকার। আর যাঁরা রাতে থাকবেন, তাদের কাছ থেকে পর্যটন করপোরেশনের মাধ্যমে বিশেষ ফি আদায় করা যেতে পারে।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. আল আমীন বলেন, 'দ্বীপের ধারণক্ষমতা ঠিক রাখতে যেখানে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা দরকার, সেখানে পর্যটকের সংখ্যা দুই হাজার থেকে বাড়িয়ে সাড়ে তিন হাজার করা হঠকারী সিদ্ধান্ত। কোন জরিপের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পর্যটন নিয়ন্ত্রণের কারণে সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশের উন্নতি হচ্ছে।' তিনি আরও বলেন, 'সেন্টমার্টিনের পর্যটন নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবান্ধব কাঠামো গড়ে সীমিতসংখ্যক পর্যটককে ভ্রমণের সুযোগ দেওয়া উচিত। দ্বীপ বাঁচলেই ব্যবসা ও পর্যটন বাঁচবে। পাশাপাশি দ্বীপের ধারণক্ষমতা বিবেচনায় স্থানীয় জনগোষ্ঠীকে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনাও দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।'

সেন্টমার্টিনের সাগরলতা ও কেয়াগাছ শুধু দ্বীপের সৌন্দর্য বাড়ায় না, উপকূলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাগরলতা বালিয়াড়ির বালু স্থিতিশীল রাখতে সহায়তা করে। অন্যদিকে কেয়াগাছ উপকূলীয় ভাঙন ও ক্ষয় রোধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে।

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে কোস্টগার্ড। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, 'সেন্টমার্টিন অত্যন্ত সংবেদনশীল একটি প্রবালদ্বীপ। এখানকার প্রতিটি প্রাকৃতিক বৈচিত্র্য ও জীববৈচিত্র্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। পর্যটকদের নিয়মিত সচেতন করার পাশাপাশি কোস্টগার্ড সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।' তিনি বলেন, 'দ্বীপের সুরক্ষায় নিয়মিত টহল, ফুট পেট্রোল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশের ক্ষতি করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে পর্যটকদের বিরত থাকতে উৎসাহিত করা হচ্ছে।'

খন্দকার মাহমুদ পাশা বলেন, 'পরিবেশ অধিদপ্তরের অভিযোজন প্রকল্পের আওতায় ইতিমধ্যে দ্বীপে প্রায় ৬ হাজার ৫০০টি গাছ রোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে গত বছর নয়জন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। দ্বীপের সংবেদনশীল এলাকায় মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে লাল পতাকা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সমুদ্রতীরবর্তী এলাকায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচল বন্ধ রাখতে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।'

১

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

২

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

৩

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

৪

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

৫

মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি

৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, বাংলাদেশের আরও দুই নারী

৭

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

৮

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়

৯

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

১০

নয় মাসে ফেরা সেন্টমার্টিনের প্রকৃতি আবারও বিপর্যয়ের শঙ্কায়

১১

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরার ইন্টারনেট অফিসে গুলি, আহত ২

১২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

১৩

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১৪

হৃদয়ের সেঞ্চুরি ও লিটনের অপরাজিত ৯২, প্রথম দিন বাংলাদেশের

১৫

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }