‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ

শেরপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ ফিরিয়ে দিলেন এইডেন মার্করামকে। এরপর ঘণ্টা তিনেক শুধুই হতাশা বাংলাদেশের। উইকেট যে পড়ছিল না। অবশেষে উইকেট এনে দিলেন পার্টটাইম বোলার মুমিনুল হক। জুবায়ের হামজাকে আউট করে মার্কোস অ্যাকারম্যানের সঙ্গে ২০২ রানের জুটি ভাঙলেন স্পিন বোলিংয়ে।

এতে নতুন করে আশা খুঁজে পাওয়া বাংলাদেশ শেষ বিকেলে আরও ২টি উইকেট তুলে নেয় কিছুটা স্বস্তি নিয়েই দ্বিতীয় দিন শেষ করেছে। ৬ উইকেট হাতে রেখে ১১৩ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। আজ কী করতে চায় তারা? প্রশ্নটা ছিল জোহানেসবার্গে দিন শেষে সংবাদ সম্মেলনে আসা লিটন দাসের কাছে।

.
আমার মনে হয় না বোর্ডে আমাদের খুব বেশি রান আছে। ১০০-১২০ রানের লিড আছে ঠিকই, তবে কাল সকালে শুরুতেই যদি আমরা দুই-তিনটি উইকেট নিতে পারি, তাহলে ম্যাচের চিত্রটা বদলে যেতে পারে।
লিটন দাস, বাংলাদেশ
.

দিনের শুরুতেই সেঞ্চুরি পাওয়া লিটন উত্তরে বলেছেন, ‘আমার মনে হয় না বোর্ডে আমাদের খুব বেশি রান আছে। ১০০-১২০ রানের লিড আছে ঠিকই, তবে কাল সকালে শুরুতেই যদি আমরা দুই-তিনটি উইকেট নিতে পারি, তাহলে ম্যাচের চিত্রটা বদলে যেতে পারে। সেটা না হলে আমাদের জন্য কাজটা একটু কঠিন হবে। সে ক্ষেত্রে যতটা সম্ভব খেলাটা লম্বা করতে হবে, দ্রুত রান দিয়ে ফেলা যাবে না। আমাদের মূল লক্ষ্য থাকবে, প্রতিপক্ষকে যতটা সম্ভব চাপে রাখা এবং রান দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরে বোলিং করা।’

.

গতকাল নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন লিটন। গত পরশু যখন তিনি উইকেটে আসেন, তখন ১২১ রানে ৫ উইকেট হারিয়ে দল বিপদেই ছিল। পরে তাওহিদ হৃদয়ের সঙ্গে তাঁর ২০৬ রানের জুটিতেই ভালো সংগ্রহের পথ খুঁজে পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত কাল প্রথম ইনিংসে ৪০০ রান করেছে তারা।

.

এ নিয়ে লিটন বলেছেন, ‘দল যখন চাপে থাকে, তখন একজন সিনিয়র খেলোয়াড়ের দায়িত্বই হলো নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সেই পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করা। আমি সেটি করতে পেরেছি বলে খুবই খুশি। ভবিষ্যতেও বাংলাদেশ যখনই এমন বিপদে পড়বে, আমি চাই বারবার দায়িত্ব নিয়ে দলকে সেই পরিস্থিতি থেকে সামলে উঠতে সাহায্য করতে।’

.

গতকাল সেঞ্চুরির পর লিটনের উদ্‌যাপনও সবার হৃদয় ছুঁয়ে গেছে। পকেট থেকে কাগজ বের করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। লিটন পরে বলেছেন, ‘আজকে তার জন্মদিন ছিল। আমি ভাবছিলাম, কীভাবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। তবে বিষয়টা সকালে আমার মাথায় আসে। তখন মনে হলো, এ রকম কিছু করা যায় কি না। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। তা না হলে হয়তো উপহারটা পকেটেই থেকে যেত। সো, আই অ্যাম হ্যাপি।’

.লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট, আশা নিয়ে দিন শেষ বাংলাদেশের

১

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

৩

মেহেরপুরের গাংনীতে লকডাউন কর্মসূচির সমর্থনে আ.লীগের বিক্ষোভ, সড়কে আগুন

৪

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৬

পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা

৭

ইনফান্তিনোকে হটাতে ইউরোপের বাইরেও সমর্থন পাচ্ছেন ডিয়ালো

৮

একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

৯

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

১০

মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের

১১

পল্লবী ও মহাখালীতে বাসে আগুন

১২

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা

১৩

জামায়াতপন্থি আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে

১৪

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৫

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }