২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

জিম্বাবুয়ের উল্লাসই বলে দিচ্ছিল, এই জয় কতটা বিশেষ। শারজায় আজ দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজ ১–০ ব্যবধানে জিতে নিয়েছে তারা।

২০০৪ সালের পর দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে এটাই জিম্বাবুয়ের প্রথম জয়। এর আগে ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে জিতেছিল দলটি। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।

.

শেষ উইকেট পড়ার আগপর্যন্ত লড়াই ছাড়েনি আফগানিস্তানও। এক প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষিক্ত নাসির খান। তবে অন্য প্রান্তে একের পর এক উইকেট হারিয়ে জয়ের আশা ফিকে হয়ে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থেকেও দলকে বাঁচাতে পারেননি নাসির।

.

সেঞ্চুরির পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাসির। একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি এর আগে ছিল মাত্র তিনজনের— জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম (দুইবার) ও রবিনচন্দ্রন অশ্বিন। টেস্ট অভিষেকেই এমন কীর্তি গড়েছেন আফগান এই ক্রিকেটার। তবে তাঁর ব্যক্তিগত ইতিহাস গড়ার দিনটি শেষ হয়েছে দলের পরাজয়ে।

.সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা.

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৩৯ রান করে জিম্বাবুয়ে। সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেলর। আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২১৭ রানে। একপর্যায়ে ১৫৯ রানে ৬ উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে ৪ উইকেট এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় জিম্বাবুয়ে।

.

সেই লিড নিয়ে মাঠে নেমে দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুতে চাপে পড়ে সফরকারীরা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ১৬৯ রানে ৭ উইকেট। টেলর আবারও দলের হাল ধরে করেন ৯০ বলে ৫০ রান। নবম উইকেটে মুজারাবানি ও গ্রায়েম ক্রেমার যোগ করেন গুরুত্বপূর্ণ ৯০ রান। মুজারাবানি ৯৩ বলে ৫৯ এবং ক্রেমার অপরাজিত থাকেন ১২৫ বলে ৫০ রানে। ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একপর্যায়ে ১০৬ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। তবে এরপর আফসার জাজাই ও ইকরাম আলিখিল প্রতিরোধ গড়েন। পঞ্চম দিন শুরু হয় ১৪৩ রানে ৫ উইকেট নিয়ে। জাজাই ২০২ বলে ৮৭ রান করে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে তাঁর দীর্ঘ লড়াই।

নবম উইকেটে নাসির খান ও মোহাম্মদ সেলিম সাফি যোগ করেন ৫৯ রান। সেলিম সাফি ২২ রান করে আউট হলেও অপর প্রান্তে অবিচল ছিলেন নাসির। একদিকে উইকেট পড়েছে, অন্যদিকে তিনি এগিয়েছেন সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন। কিন্তু তাঁর লড়াই আফগানিস্তানকে জয়ের বন্দরে নিতে পারেনি। ১৩০.৩ ওভারে ৩৬০ রানে অলআউট হয় স্বাগতিকেরা।

১

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

৩

মেহেরপুরের গাংনীতে লকডাউন কর্মসূচির সমর্থনে আ.লীগের বিক্ষোভ, সড়কে আগুন

৪

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৬

পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা

৭

ইনফান্তিনোকে হটাতে ইউরোপের বাইরেও সমর্থন পাচ্ছেন ডিয়ালো

৮

একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

৯

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

১০

মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের

১১

পল্লবী ও মহাখালীতে বাসে আগুন

১২

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা

১৩

জামায়াতপন্থি আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে

১৪

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৫

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }