বিমানবন্দর সড়কে ২.২ কিলোমিটার ট্র্যাক চালু

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন, শহরজুড়ে আরও রুটের পরিকল্পনা

চট্টগ্রাম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে ২.২ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিমানবন্দর সড়কে নির্মিত এই ট্র্যাককে দেশের প্রথম নির্দিষ্ট সাইকেল ট্র্যাক হিসেবে দাবি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরজুড়ে সাইকেল চালানোর আরও সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকালে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নগর পরিবহনকে নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করতে পর্যায়ক্রমে আরও সাইক্লিং রুট গড়ে তোলা হবে।

অর্থমন্ত্রী বলেন, সাইক্লিস্টদের জন্য এ উদ্যোগ কেবল শুরু। চট্টগ্রামজুড়ে আরও সাইকেল ট্র্যাক তৈরি করা হবে, যাতে মানুষ বাইসাইকেলে যাতায়াতের পাশাপাশি শরীরচর্চা ও অবসর কাটানোর সুযোগ পান।

নগরকে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও চলাচলের উপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাইকেল চালানো ও হাঁটার সুযোগকে বিলাসিতা হিসেবে না দেখে মৌলিক নগর সুবিধা হিসেবে বিবেচনা করা উচিত। অনেক মানুষ কর্মস্থলে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করেন। তাঁদের নিরাপদে চলাচলের জন্য সড়কে নির্দিষ্ট জায়গা থাকা প্রয়োজন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনকে খালের দুই পাশের সড়কসহ নগরের বিভিন্ন স্থানে আরও হাঁটার পথ তৈরির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান অর্থমন্ত্রী। তাঁর মতে, নগরবাসীর এমন পরিবেশ থাকা দরকার, যেখানে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে নিরাপদে হাঁটতে ও শরীরচর্চা করতে পারবেন।

উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র শাহাদাত হোসেন। তিনি জানান, বিমানবন্দর সড়কের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার অংশ হিসেবে সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এ ধরনের সুবিধা চালুর পরিকল্পনা ছিল তাঁদের।

মেয়র বলেন, বিমানবন্দর সড়কের নান্দনিক সৌন্দর্য বাড়ানোর কাজের সঙ্গে সাইকেল ট্র্যাক যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের পাহাড় ও সমুদ্রসহ প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং নগরকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর কাছ থেকে উৎসাহ পেয়েছেন বলে জানান তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশন বাস্তবায়িত ‘চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার সড়কজুড়ে এ সুবিধা তৈরি করা হয়েছে।

চার লেনের সড়কটির দুই পাশে রয়েছে ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে আলাদা করা হয়েছে সড়ক বিভাজক। এক পাশে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে হাঁটার জায়গাও রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইকেল ট্র্যাকটি।

সিটি করপোরেশনের আশা, নতুন এই সুবিধা নগরে পরিবেশবান্ধব যাতায়াতের প্রসারে ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সাইক্লিস্টদের জন্য চলাচলের সুযোগও তৈরি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অর্থমন্ত্রী, মেয়র, আমন্ত্রিত অতিথি ও সাইক্লিস্টরা নতুন ট্র্যাকে বাইসাইকেল চালান।

১

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ৪৮ জন

২

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

৩

‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

৪

রংপুর অঞ্চলে বাণিজ্যিকভাবে কলা চাষ, সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত কৃষক

৫

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় প্রকাশ

৬

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অধ্যাপক

৭

আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

৮

রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, জনমত যাচাইয়ে গণশুনানি

৯

সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

১০

রাতেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অনশনে নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী

১১

দিল্লিতে বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন

১২

তুরস্কে পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

১৩

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি

১৪

পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহারে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির ঝুঁকি

১৫

বিএনপির সংসদীয় দলের সভায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এমপিদের ক্ষোভ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত