রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, জনমত যাচাইয়ে গণশুনানি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঘুড়কা ও চান্দাইকোনা ইউনিয়নের ছয়টি ওয়ার্ড নিয়ে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়নের সম্ভাবনা যাচাই এবং স্থানীয় বাসিন্দাদের মতামত জানতে গণশুনানির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় নতুন ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ইউনিয়নে ঘুড়কা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে জনমত সংগ্রহের জন্য গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর স্বাক্ষরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান এবং সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহসভাপতি মো. সামছুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রানা, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুসামা সরকার, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মণ্ডল, মো. দুলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

শুনানিতে বক্তারা প্রস্তাবিত ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, প্রশাসনিক সেবা সহজলভ্য করা এবং এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। নতুন ইউনিয়ন গঠিত হলে স্থানীয় বাসিন্দারা কীভাবে উপকৃত হতে পারেন, সে বিষয়েও মতামত নেওয়া হয়।

 

সংশ্লিষ্টদের মতে, নতুন ইউনিয়ন গঠনের ক্ষেত্রে স্থানীয় জনমতের পাশাপাশি প্রশাসনিক সক্ষমতা, সীমানা নির্ধারণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান বিবেচনায় নেওয়া জরুরি।

 

তবে গণশুনানিতে ইউনিয়ন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয়দের মতামত ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বিষয়:

রাজশাহী
১

৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর

২

তাওহীদের ‘হৃদয়’জুড়ানো ইনিংসে স্বস্তি বাংলাদেশের

৩

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভাঙল একের পর এক রেকর্ড

৪

হামজা-ফারহান কবে আসবেন ঢাকায়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা

৫

নাটোরে মাদরাসার বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার

৬

বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল, বিস্ফোরক দাবি উসমান খাজার

৭

পরীমনির অশ্লীল ভাষার পোস্ট ঘিরে বিতর্ক, পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন

৮

পরীমনি ইস্যুতে সাংবাদিক রবিউলের পক্ষে যা বললেন সংসদ সদস্য মানসুরা

৯

৭ নভেম্বরের অভ্যুত্থানে কী ঘটেছিল, কী দেখেছিলেন মইনুল হোসেন চৌধুরী

১০

৭ নভেম্বর যেভাবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছিল

১১

৭ নভেম্বর কী ঘটেছিল, কী দেখেছিলাম

১২

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

১৩

৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: তারেক রহমান

১৪

নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবার, একজনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

১৫

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত