বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চার দিনের অনুশীলন শুরু আজ

যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

বাংলাদেশ নৌবাহিনী ও মার্কিন নৌবাহিনীর যৌথ সামরিক অনুশীলন ‘কো-অপারেশন আফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (ক্যারাট)-২০২৬-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’। রোববার (১ নভেম্বর) ৬৮ মিটার দীর্ঘ জাহাজটি বন্দরে নোঙর করে। সোমবার থেকে শুরু হতে যাওয়া চার দিনের এ মহড়ার লক্ষ্য দুই দেশের নৌবাহিনীর যৌথ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মোহাম্মদ মাহবুবুল হাসান বন্দরে পৌঁছানো মার্কিন জাহাজটিকে অভ্যর্থনা জানান। লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইউটের নেতৃত্বাধীন জাহাজটির অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মার্কিন ডিফেন্স অ্যাটাশে উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ইউএসএস ওয়ারিয়রের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইউট, প্রতিনিধি দলের প্রধান ক্যাপ্টেন স্টিফেনস এবং মার্কিন ডিফেন্স অ্যাটাশে বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে দুই দেশের নৌবাহিনীর পেশাগত সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার চট্টগ্রামে অবস্থিত স্কুল অব মেরিন ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকসের (এসএমডব্লিউটি) অডিটরিয়ামে ক্যারাট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

চার দিনব্যাপী এ মহড়ায় মার্কিন নৌবাহিনীর ইউএসএস ওয়ারিয়র ও একটি পি-৮এ উড়োজাহাজের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ, ঘাঁটি, নেভাল এভিয়েশন এবং কমোডোর সোয়াডস কমান্ডের অধীন বিশেষ ইউনিট অংশ নেবে।

মহড়ায় দুই দেশের নৌসদস্যদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদারের সুযোগ তৈরি হবে।

ক্যারাট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি দ্বিপক্ষীয় প্রশিক্ষণ উদ্যোগ। যৌথ অনুশীলন ও পেশাগত বিনিময়ের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি জোরদার করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

মহড়া শেষে আগামী ৫ নভেম্বর ইউএসএস ওয়ারিয়রের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

১

ফ্লোরিডায় ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯

২

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

৩

সুন্দরগঞ্জে মাদক-জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা

৪

সদরপুরে এইচএসসির ফলে বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে, সরকারি কলেজে বিপর্যয়

৫

উষ্ণ আলোয় গ্ল্যামারাস রূপে সেমন্তী সৌমি

৬

মুক্তির আগেই ১৭৫ কোটি রুপিতে বিক্রি শাহরুখের ‘কিং’-এর বিদেশি স্বত্ব

৭

বিয়ে-সংসার নিয়ে প্রশ্নে কীসের ইঙ্গিত দিলেন কুসুম শিকদার

৮

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

৯

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতার জন্য নাহিদ-আসিফদের দায়ী : সাদিক কায়েম

১০

৩০-৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর

১১

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে ফিরবে সন্ত্রাস-দখলদারত্ব: আম্মার

১২

নতুন সাজে সেন্টমার্টিন, জাহাজ ছাড়াই যাত্রা শুরু, ঝুঁকি নিয়ে সাগর পাড়ি

১৩

বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, লোভ করিনি: চরমোনাই পীর

১৪

যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

১৫

বারে মদ্যপান, প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত