কোস্টগার্ডের মহাপরিচালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, জয় বাংলাসহ জাতীয় চার নেতার নাম বাদ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিবর্তিত নামের তালিকায় রয়েছে ‘জয় বাংলা’ এবং জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজ। নতুন নামের তালিকায় স্থান পেয়েছে ফিরোজ কবীর, নুরুল ইসলাম, এম হাফিজুর কবীর ও আশরাফ সিদ্দিকীর নাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি চিঠি কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ কোস্টগার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, পিসি ২০৮ নম্বর জাহাজ ‘বিসিজিএস জয় বাংলা’র নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এ ছাড়া পিএল ৭১ নম্বর জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।

পিএল ৭২ নম্বর জাহাজ ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। পিএল ৭৩ নম্বর জাহাজ ‘বিসিজিএস মনসুর আলী’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হাফিজুর কবীর’। অন্যদিকে পিএল ৭৪ নম্বর জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

চিঠিতে আরও বলা হয়েছে, জাহাজগুলোর নাম পরিবর্তনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মারজিনা হোসেন।

তবে জাহাজগুলোর নাম পরিবর্তনের কারণ বা নতুন নাম নির্বাচনের ভিত্তি সম্পর্কে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

সূত্র : ডেইলি স্টার

১

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমিরের শপথ

২

পিরোজপুর জেলা আমির হিসেবে শপথ নিলেন মাওলানা আব্দুর রব

৩

রাজধানীতে বাসে আগুন

৪

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

৫

ভবিষ্যতে যেন কেউ দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে

৬

প্রধানমন্ত্রীর নাম লিখলেন তারেক রহমান, ‘এক্সে’ স্বয়ংক্রিয় অনুবাদে চলে আসে শেখ হাসিনা

৭

হাসানের উজ্জ্বল দিনে বিবর্ণ বাংলাদেশ, মুশফিক-হৃদয়ে আশা

৮

আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯

‘পুলিশি হামলার’ প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

সন্ধ্যার অজুহাতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান কেড়ে নিল প্রশাসন!

১১

শেখ হাসিনাকে আম্মারের চ্যালেঞ্জ, ‘দেশে আয়, দেখব কে বাঁচায়’

১২

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

১৩

আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া : এনসিপি নেত্রী মিতু

১৪

আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিওর বিষয়ে জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন

১৫

দীর্ঘ অপেক্ষার অবসান, ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে প্রথম জাহাজ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত