ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শপথ নিয়েছেন। 

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার অধিবেশনে তাকে শপথবাক্য পাঠ করান দলের আমির ডা. শফিকুর রহমান। দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক এ তথ্য জানান।

দলের সেক্রেটারি জেনারেল ও ঢাকা মহানগরী অঞ্চলের পরিচালক মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা ও মাহফুজুর রহমান।


অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর সব মহানগরী ও জেলায় আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ জন্য দলের একটি নির্বাচন কমিশন রয়েছে এবং কমিশনের বিধি অনুযায়ী সারাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭৯টি সাংগঠনিক শাখার মধ্যে ৭৭টি শাখার আমির নির্বাচনের ফলাফল গত ৪ নভেম্বর জামায়াত আমির ঘোষণা করেছেন। সেই নির্বাচনে বাংলাদেশের রাজধানীর গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা ঢাকা মহানগরী উত্তর। রুকনদের ভোটে আগামী ২০২৭-২০২৮ কার্যকালের জন্য মোহাম্মদ সেলিম উদ্দিনকে আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে।


এসময় প্রধান অতিথি শফিকুর রহমান বলেন, জামায়াত তার গঠনতন্ত্রের আলোকে প্রতি দুই বছর অন্তর অধস্তন সংগঠনগুলোর দায়িত্বশীল নির্বাচন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৭ ও ২০২৮ মেয়াদকালের নির্বাচন এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সারাদেশে প্রায় দেড় লাখ নারী-পুরুষ রুকন নিজ নিজ শাখায় ভোট দিয়ে এ নির্বাচনে ভূমিকা রেখেছেন। গত ৪ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়। ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

গত ২৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ১৩ হাজার ভোটার ২০২৭-২৮ সেশনের জন্য আমির নির্বাচনে ভোট দেন। পুরুষ ও নারী রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে গত ৪ অক্টোবর জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মাসুম নির্বাচনের ফলাফল আমিরের কাছে হস্তান্তর করেন।

সেলিম উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এবং ২০০৪-০৫ সালে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি ২০০৮-১১ সাল পর্যন্ত রমনা থানা আমির, ২০১২-১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি এবং ২০১৭-২৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবেও তিনি আলোচিত। তিনি একজন দক্ষ সংগঠক, বেশ কয়েকটি বইয়ের লেখক ও মানবতাবাদী নেতৃত্ব।

চলতি মাসের মধ্যে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা গঠন করা হবে। শূরা সদস্যরা রুকনদের গোপন ভোটে নির্বাচিত হবেন। মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে নির্বাচিত আমির কর্মপরিষদ গঠন করবেন এবং প্রয়োজনীয় সংখ্যক নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি মনোনয়ন দেবেন। এরপর থানা আমির নির্বাচন হবে। চলতি মাসের মধ্যে থানা ও উপজেলায় এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ইউনিট পর্যন্ত দায়িত্বশীল মনোনয়ন সম্পন্ন করতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে

১

৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর

২

তাওহীদের ‘হৃদয়’জুড়ানো ইনিংসে স্বস্তি বাংলাদেশের

৩

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভাঙল একের পর এক রেকর্ড

৪

হামজা-ফারহান কবে আসবেন ঢাকায়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা

৫

নাটোরে মাদরাসার বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার

৬

বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল, বিস্ফোরক দাবি উসমান খাজার

৭

পরীমনির অশ্লীল ভাষার পোস্ট ঘিরে বিতর্ক, পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন

৮

পরীমনি ইস্যুতে সাংবাদিক রবিউলের পক্ষে যা বললেন সংসদ সদস্য মানসুরা

৯

৭ নভেম্বরের অভ্যুত্থানে কী ঘটেছিল, কী দেখেছিলেন মইনুল হোসেন চৌধুরী

১০

৭ নভেম্বর যেভাবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছিল

১১

৭ নভেম্বর কী ঘটেছিল, কী দেখেছিলাম

১২

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

১৩

৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: তারেক রহমান

১৪

নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবার, একজনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

১৫

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত