আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সারাদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখা। মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে শোডাউনটি শুরু হয়।শোডাউনটি শহরের স্টেশন রোড, শহীদ আবুল কাশেম সড়ক, হাসান চত্বর ও কোর্ট মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এসে শেষ হয়।শোডাউনে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহম্মেদ।এ সময় বক্তব্যে জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, ‘শেখ হাসিনার উদ্দেশে বলতে চাই, আওয়ামী লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। এ দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। সুতরাং ফিরে আসার স্বপ্ন না দেখাই ভালো। যেখানে আছেন, সেখানেই থাকুন। দেশে ফিরে এলে আইনের মুখোমুখি হতে হবে।’তিনি আরও বলেন, ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সামান্য খাবার কিংবা অন্যান্য প্রলোভনে পড়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করবেন না। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। অন্যথায় আইন অনুযায়ী কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর মো. হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল।এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, অফিস সম্পাদক পারভেজ আলম, বায়তুলমাল সম্পাদক আবু রায়হান, পৌর সভাপতি রাব্বি হাসান, সেক্রেটারি রাফায়েত বিন শোভন, সরকারি কলেজ সভাপতি মাসুদুর রহমান, সেক্রেটারি আমীর হামজা, সদর উপজেলা সভাপতি মুন্না রহমান, দামুড়হুদা উপজেলা সভাপতি আল ফাহাদ সবুজ, দর্শনা পৌর সভাপতি লোকমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

১

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

২

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

৩

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৪

পাসপোর্ট পাবেন না শেখ হাসিনা, দেশে ফেরার পথ কী

৫

তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি

৬

উখিয়ার কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, গ্যাসের মজুত যাচাইয়ের পরিকল্পনা

৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার ফেরার পরিকল্পনা, সহিংসতার শঙ্কা

৯

তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে

১০

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

১১

বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা

১২

যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

১৩

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

১৫

আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }