অডিট আপত্তি নিষ্পত্তি ও অর্থ উদ্ধারে সময়সীমা বেঁধে দিল সংসদীয় কমিটি

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

পুরোনো উড়োজাহাজ কেনা, লিজ চুক্তি ও রাজস্ব আদায়ে অনিয়ম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৫৩ কোটি ৫০ লাখ টাকার ঝুলে থাকা অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং বিভিন্ন অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। পুরোনো উড়োজাহাজ কেনা, লিজ চুক্তি, রাজস্ব আদায়, লোকসানি রুট পরিচালনা ও সফটওয়্যার ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়েও একাধিক সময়সীমা বেঁধে দিয়েছে কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।

বৈঠকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকা সত্ত্বেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। উড়োজাহাজ দুটি কেনা এবং পরবর্তী সময়ে পরিচালনার ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টিও উঠে আসে।

এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সরকারি অর্থ অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি।

বিমানের রাজস্ব আদায়ে প্রযুক্তিগত দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে। ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‌্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য অডিটে উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও সেই অর্থ বিমানের হিসাব ব্যবস্থায় জমা হয়নি বলে অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি শনাক্ত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানে পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি (আইটি) অডিট শুরু করেছে। এ কার্যক্রমের জন্য গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট চালু রাখার কারণে আর্থিক ক্ষতির বিষয়টিও পর্যালোচনা করেছে কমিটি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাবসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিমানের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তির বিষয়েও প্রশ্ন উঠেছে। চুক্তি অনুযায়ী কার্যাদেশের সম্পূর্ণ সরঞ্জাম বা সেবা সরবরাহ না করেই প্রতিষ্ঠানটিকে পুরো অর্থ পরিশোধের বিষয়টি বৈঠকে আলোচনায় আসে। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে কমিটি।

এ ছাড়া করোনাকালে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তি নিয়েও আলোচনা হয়। এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছে কমিটি।

বৈঠকে জানানো হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলে থাকা অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত। অডিটের নির্দেশনা অনুযায়ী অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির মধ্যে আটটির বিপরীতে অর্থ আদায় হয়েছে বলে দাবি করেছে বিমান কর্তৃপক্ষ। তবে এ দাবির পক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি তারা। ফলে অডিট বিভাগ এসব দাবি গ্রহণ করেনি।

অনাদায়ী অর্থ উদ্ধারের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ আদায় এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

১

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

২

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

৩

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৪

পাসপোর্ট পাবেন না শেখ হাসিনা, দেশে ফেরার পথ কী

৫

তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি

৬

উখিয়ার কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, গ্যাসের মজুত যাচাইয়ের পরিকল্পনা

৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার ফেরার পরিকল্পনা, সহিংসতার শঙ্কা

৯

তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে

১০

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

১১

বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা

১২

যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

১৩

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

১৫

আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }