ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

পাকিস্তান করেছিল ৪৩৪। ব্যাট হাতে তার দারুণ জবাব দিল শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৪০৪ রান। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে মাত্র ৩০ রানে। হাতে অক্ষত আরো ছয় উইকেট। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন শ্রীলঙ্কার হাতে।দিনের শেষভাগে পাকিস্তানি বোলারদের রীতিমতো শাসন করেছেন লঙ্কান দুই ব্যাটার। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশাল মেন্ডিস। দুজনেই সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। পঞ্চম উইকেটে তারা ২৪৯ রানের জুটি গড়ে আরো অনেকদূর এগিয়ে যাওয়ার অপেক্ষায়। পাকিস্তানের বোলিং আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করে দিয়েছেন তারা। দিনের শুরুতে দুজনেই বেশ সতর্ক ভঙ্গিতে ব্যাট করেন। উইকেট বাঁচিয়ে এগোনোর কৌশল নিয়েছিলেন দুজন। তবে ধনাঞ্জয়ার সেঞ্চুরির পর পাল্টে যায় দৃশ্যপট। পাকিস্তানের তরুণ বোলারদের ওপর চড়াও হন তারা। রেজাউল্লাহ ও আরাফাত মিনহাসকে একপ্রকার তুলাধোনো করেন। প্রায় ওয়ানডে স্টাইলে ব্যাট চালান। নতুন বল নিয়েও সুবিধা করতে পারেনি পাকিস্তান।এর আগে কামিন্দু মেন্ডিসের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন ধনাঞ্জয়া। চতুর্থ উইকেটে দুজন সামাল দেন পাকিস্তানি বোলারদের চাপ। কামিন্দু করেন ৫৮ রান। তাকে ফেরান মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আব্বাস ও সাকিব।প্রথম ইনিংসে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রান করে। সৌদ শাকিলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৩ রান। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা নেন তিনটি করে উইকেট।এখন পাকিস্তানের সামনে কঠিন পরীক্ষা। শ্রীলঙ্কার ব্যাটিং শক্তি থামানোই চ্যালেঞ্জ। প্রথম ইনিংসে লিড নেওয়ার হাতছানি এখন সফরকারীদের সামনে।সংক্ষিপ্ত স্কোর :পাকিস্তান প্রথম ইনিংস: ৪৩৪/৯ ডিক্লে।শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৪০৪/৪।*তৃতীয় দিন শেষে।

১

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড

২

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

৩

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত

৪

আনতালিয়ায় পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজের বৈঠক, সহযোগিতা বাড়াতে সম্মত দুই দেশ

৫

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

৬

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

৭

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা

৮

দণ্ডিত শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান?

৯

নয় বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা

১০

আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ

১১

প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রাম আরআরএফের এসপির বিরুদ্ধে, জব্দ দুই ফোন

১২

বোমাবাজি ও আগুনের ঘটনায় ফিরছে কি আতঙ্কের দিন?

১৩

ফুটবলার, সাংবাদিক থেকে পুলিশ কর্মকর্তা—পরীমণির জীবনে আলোচনায় আসা পুরুষেরা

১৪

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

১৫

ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }